শিরোনাম
সরকার বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে।তেলের দাম বাড়ল, শেয়ারবাজারে অস্থিরতা অব্যাহতভয়াবহ আগুনে বানিয়াচং বাজারে ৯ দোকান পুড়ে ছাই“২২ এপ্রিল: জন্ম এক মানুষের, জাগরণ এক ইতিহাস—লেনিনের আলোয় বিশ্ব ও আমার দেখা”প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত২৪ ঘণ্টায় সাত খুন: জামায়াত আমিরের ক্ষোভ, সরকারের সমালোচনাদুই আসনের নির্বাচনী নথি সংরক্ষণের নির্দেশরাজনীতির ছায়ায় শিক্ষা ক্যাম্পাস: চট্টগ্রাম সরকারি সিটি কলেজে সংঘর্ষ, আতঙ্কে সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষার দিনে অস্থিরতা-এবার ‘দম’ দেখবে সারা দেশ১৯ দিনেই দুই বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স

― Advertisement ―

২৪ ঘণ্টায় সাত খুন: জামায়াত আমিরের ক্ষোভ, সরকারের সমালোচনা

Homeরাজনীতি২৪ ঘণ্টায় সাত খুন: জামায়াত আমিরের ক্ষোভ, সরকারের সমালোচনা

নওগাঁ ও চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সাতজন নিহতের ঘটনায় তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে এবং জনগণের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজন—দম্পতি ও তাদের দুই শিশু—নৃশংসভাবে খুন হয়েছেন। এছাড়া চট্টগ্রামেও পৃথক ঘটনায় আরও তিনজনকে হত্যা করা হয়েছে। সরকারের সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও কেন জননিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না এবং এসব ঘটনার প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে কি না। তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি কলেজে সামান্য ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে এক শিবির কর্মী ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডা. শফিকুর রহমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিরা বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচারে বেশি মনোযোগ দিচ্ছেন, যা কোনোভাবেই ইতিবাচক নয়। শেষে তিনি হত্যাকাণ্ডগুলোর দ্রুত বিচার দাবি করে বলেন, খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।