শিরোনাম
কোন দিকে ভিড়বে মনজুর আলমের রাজনীতির নৌকা?চবিতে নববর্ষ কনসার্টে ইংরেজি গান, সমালোচনার মুখে আয়োজকরাজিডিপি প্রবৃদ্ধি কমার আশঙ্কা, বাড়তে পারে মূল্যস্ফীতিতামিমকে সভাপতি হিসেবে পেয়ে ইতিবাচক দিক দেখছেন মিরাজপারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন বিধ্বস্তপুলিশের ওপর হামলা: যুবদল নেতাসহ গ্রেপ্তার ২হাম ও উপসর্গে দেশে আরও ৮ শিশুর মৃত্যুবিচারিক সিদ্ধান্তে চূড়ান্ত কর্তৃত্ব সুপ্রিম কোর্টের: আইনমন্ত্রীলাল-সবুজের স্বপ্নে কবিতার দীপ্তি—তরিকুল ইসলাম বিপুর কাব্যগ্রন্থ ‘লাল সবুজের জন্য’ মোড়ক উন্মোচনচকবাজারে কিশোর অপহরণ ও নির্মম হত্যাকাণ্ড: তিন আসামি গ্রেফতার—অবশিষ্টদের ধরতে সর্বাত্মক অভিযান, শোক-আতঙ্কে স্তব্ধ চট্টগ্রাম- একটি তরুণ প্রাণের মর্মান্তিক পরিণতি—নগরের নিরাপত্তা, সমাজব্যবস্থা ও কিশোর বাস্তবতার মুখোমুখি এক কঠিন প্রশ্ন???

― Advertisement ―

কোন দিকে ভিড়বে মনজুর আলমের রাজনীতির নৌকা?

চট্টগ্রামের রাজনীতিতে বহুদিন ধরেই আলোচিত নাম মোহাম্মদ মনজুর আলম। তবে তার রাজনৈতিক অবস্থান বরাবরই ধোঁয়াশায় ঘেরা। কখনো বিএনপির সমর্থনে মেয়র নির্বাচিত হওয়া, কখনো আওয়ামী...

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

Homeরাজনীতিপানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

ভাইরাল হওয়া ভিডিও নিয়ে অবশেষে মুখ খুলেছেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য কবি মাসুদ অরুণ। খাল খনন কর্মসূচিতে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে ধাক্কাধাক্কির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে নানা সমালোচনা শুরু হয়। ঘটনার পরদিন সোমবার (১৩ এপ্রিল) শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সাক্ষাৎ করেন মাসুদ অরুণ। এ সাক্ষাতের মাধ্যমে দু’জনের মধ্যে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, তা দূর হয়েছে বলে জানা গেছে। সাক্ষাতের পর মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুণ নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে তিনি লেখেন, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি তার বন্ধু ও ভাইয়ের মতো। খাল খনন কর্মসূচিতে তারা করমর্দন ও কুশল বিনিময় করেছেন বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, অতিরিক্ত ভিড়ের কারণে ধাক্কাধাক্কির একটি মুহূর্তের ভিডিও ধারণ করে সেটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা তাদের সম্পর্ক ক্ষুণ্ন করার চেষ্টা। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মাসুদ অরুণ। তিনি ১ লাখ ৪ হাজার ৭৮৭ ভোট পেলেও জামায়াতের প্রার্থী তাজউদ্দিন খানের কাছে পরাজিত হন। তাজউদ্দিন খান ১ লাখ ২১ হাজার ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।