শিরোনাম
➤কোতোয়ালী পুলিশের অভিযানে চুরি-ছিনতাইসহ একাধিক মামলার আসামি হেলালসহ গ্রেপ্তার ৩➤চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন➤উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম➤মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরা➤ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন➤বিশ্ববাজারে কমেছে তেলের দাম➤গুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস➤“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””➤ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ➤রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-

― Advertisement ―

‘অবৈধ আয়ের পেছনে ব্যস্ত’ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ

Homeআন্তর্জাতিক‘অবৈধ আয়ের পেছনে ব্যস্ত’ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেছেন, জুলাই বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তী সরকারের দুজন ছাত্র উপদেষ্টা শিক্ষার্থীর কল্যাণে কাজ না করে ‘অবৈধ আয়ের পেছনে ব্যস্ত’ রয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শহীদ মিনার চত্বরে, ইসলামী ছাত্রশিবির বগুড়া কলেজ শাখার আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “সৎ ও যোগ্য নেতৃত্বই দেশের উন্নয়নের মূল চাবিকাঠি। বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্য নেতৃত্ব নির্বাচনকেন্দ্রিক যে ধারা গড়ে উঠেছে, তা জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রেও বজায় রাখবেন শিক্ষার্থীরা।” তিনি আরও বলেন, “বেকারত্ব দূরীকরণ ও সমৃদ্ধশালী কল্যাণরাষ্ট্র গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। শিবির সৎ, দক্ষ ও চরিত্রবান নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে এ লক্ষ্যে কাজ করছে। যেখানে অনেক ছাত্রসংগঠন শিক্ষার্থীদের উত্তেজনাপূর্ণ রাজনীতিতে জড়িয়ে পড়ছে, সেখানে আমাদের শিবির শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, ব্যক্তিত্ব বিকাশ এবং আধুনিক প্রযুক্তিতে দক্ষ হওয়ার পরামর্শ দেয়। দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে বাংলাদেশের তরুণ সমাজ বৈশ্বিক প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ছে। বিশ্ব যখন প্রযুক্তিগত উন্নতির শীর্ষে, সেখানে বাংলাদেশে লাখও উচ্চশিক্ষিত তরুণ বেকার হয়ে সমাজের বোঝা হয়ে আছেন, কিন্তু রাষ্ট্র তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না।” অনুষ্ঠানে কলেজ ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনস (ইফসু)-এর সেক্রেটারি জেনারেল এবং বগুড়া-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। তিনি বলেন, “বাংলাদেশে সম্পদের অভাব নেই; সমস্যা সৎ ও যোগ্য নেতৃত্বের। প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা গেলে অল্প সময়ের মধ্যেই দেশ উন্নত রাষ্ট্রে রূপান্তরিত হতে পারে। আসন্ন নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে ছাত্রসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” অনুষ্ঠানে বক্তৃতা দেন কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া-৬ আসনের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস অধ্যাপক আ. স. ম. আব্দুল মালেক, শিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার ও সেক্রেটারি শফিকুল ইসলাম। নবীন শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্যযোগ্য ছিল। তাদের ভবিষ্যৎ গঠনে ক্যারিয়ার নির্দেশনা, মূল্যবোধভিত্তিক শিক্ষা এবং ইতিবাচক নেতৃত্ব বিকাশ সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়। এ সময় বগুড়া শহর ও জেলা শাখার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।