শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

আইনি পদক্ষেপের কথা ভাবছেন বুবলী

Homeবিনোদনআইনি পদক্ষেপের কথা ভাবছেন বুবলী

সোশ্যাল মিডিয়ায় বুলিং, ট্রোলিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া কনটেন্টের বিরুদ্ধে এবার মুখ খুলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। অপপ্রচার ও এআইনির্ভর ভুয়া ভিডিওর মাধ্যমে চরিত্র হননের অভিযোগ তুলে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলী বলেন, সোশ্যাল মিডিয়ায় বুলিং ও ট্রোলিং এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। সাংবাদিকসহ সহকর্মীদের কাছ থেকেও তিনি বারবার আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ পেয়েছেন। তিনি বলেন, এতদিন বিষয়গুলো এড়িয়ে চললেও নীরবতা অনেক সময় অপপ্রচারকারীদের আরও উৎসাহিত করে। সোশ্যাল মিডিয়ায় ভিউ ও ডলার আয়ের অসুস্থ প্রতিযোগিতাকে এই পরিস্থিতির জন্য দায়ী করেন বুবলী। তার ভাষায়, নেগেটিভ কনটেন্ট ও মিথ্যা গুজব ছড়ালে ভিউ বাড়ে—এই মানসিকতা থেকেই এআই প্রযুক্তি ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া ভিডিও তৈরি করা হচ্ছে। নারীদের দ্বারা নারীদের ট্রোলিংয়ের প্রবণতাকে সবচেয়ে হতাশাজনক বলে উল্লেখ করে বুবলী বলেন, বর্তমানে মেয়েরাই মেয়েদের বিরুদ্ধে সবচেয়ে বেশি নেতিবাচক মন্তব্য করছে, যা দুঃখজনক। পাশাপাশি বিদেশে বসে দেশের শিল্পীদের হেয় করার বিষয়টিও উদ্বেগজনক বলে মনে করেন তিনি। তার মতে, শিল্পীদের ছোট করা মানে দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করা। এমন পরিস্থিতিতে দেশের প্রচলিত সাইবার ক্রাইম আইন অনুসরণ করে দ্রুত কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন শবনম বুবলী। তিনি স্পষ্ট করে জানান, সম্মান ও ব্যক্তিগত মর্যাদার প্রশ্নে আর কোনো ছাড় দেওয়া হবে না।