শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

‘হ্যাঁ’ ভোটে রাষ্ট্রধর্ম বা বিসমিল্লাহ বাতিল হবে—এমন প্রচার সম্পূর্ণ মিথ্যা: ধর্ম উপদেষ্টা

Homeবিনোদন‘হ্যাঁ’ ভোটে রাষ্ট্রধর্ম বা বিসমিল্লাহ বাতিল হবে—এমন প্রচার সম্পূর্ণ মিথ্যা: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ যাবে বা রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না—এমন প্রচার সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। তিনি সবাইকে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  ধর্ম উপদেষ্টা বলেন, গণভোট দেশের রাজনীতির গতিধারা পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি আলোকিত ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে হবে। তিনি বলেন, নির্বাচনে যে কাউকে ভোট দেওয়া ব্যক্তিগত অধিকার হলেও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। নিপীড়নমূলক, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনব্যবস্থা যেন আর ফিরে না আসে—সে জন্য সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, ‘হ্যাঁ’ ভোট মানে জুলাই অভ্যুত্থানের চেতনা, আর ‘না’ ভোট মানে ফ্যাসিবাদ। এ ক্ষেত্রে কোনো মধ্যপন্থা নেই এবং নীরব থাকার সুযোগও নেই।ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আবদুস ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জাতীয় ইমাম সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং ধর্ম সচিব মো. কামাল উদ্দিন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন এ সম্মেলনের আয়োজন করে।