শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

আকস্মিক বিস্ফোরণে উড়ে গেল বাড়ির দরজা-জানালা

Homeআন্তর্জাতিকআকস্মিক বিস্ফোরণে উড়ে গেল বাড়ির দরজা-জানালা

বরিশাল নগরীতে একটি তিনতলা ভবনে আকস্মিক বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় ভবন কেঁপে ওঠে এবং নিচতলার একটি ফ্ল্যাটের দরজা-জানালা ছিটকে দূরে পড়ে যায়। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন এক বাবা ও তার ছেলে। বুধবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের দরগাহ বাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভবনের বাসিন্দা আল আমিন হাওলাদার ও সুমাইয়া আক্তার জানান, ফজরের নামাজের কিছুক্ষণ পর হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে পুরো ভবন কেঁপে ওঠে। আতঙ্কিত হয়ে তারা দ্রুত নিচে নেমে দেখেন, নিচতলার ফ্ল্যাটের দরজা-জানালা উড়ে পাশের খালে গিয়ে পড়েছে। ফ্ল্যাটের প্রায় সব কক্ষই ক্ষতিগ্রস্ত হয়। ভেতরে থাকা বাবা-ছেলেকে গুরুতর দগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আহতরা হলেন নিরাপত্তাকর্মী মো. মানিক ও তার ছেলে মৃদুল। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক জানান, মানিকের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে, তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন ও প্লাস্টিক সার্জারিতে পাঠানো হয়েছে। অন্যদিকে মৃদুল এখন শঙ্কামুক্ত, তার দুই হাত দগ্ধ হয়েছে। মৃদুল জানান, ভোরে তারা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘরের ভেতর আগুন দেখতে পান এবং মুহূর্তেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। তবে কী কারণে বিস্ফোরণটি হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। স্থানীয়দের দাবি, শুধুমাত্র সিলিন্ডার বিস্ফোরণে এত বড় ক্ষতি হওয়ার কথা নয়। তারা ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা তদন্তের দাবি জানিয়েছেন। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে এটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে ধারণা করা হলেও অন্য কোনো কারণ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।