শিরোনাম
কোন দিকে ভিড়বে মনজুর আলমের রাজনীতির নৌকা?চবিতে নববর্ষ কনসার্টে ইংরেজি গান, সমালোচনার মুখে আয়োজকরাজিডিপি প্রবৃদ্ধি কমার আশঙ্কা, বাড়তে পারে মূল্যস্ফীতিতামিমকে সভাপতি হিসেবে পেয়ে ইতিবাচক দিক দেখছেন মিরাজপারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন বিধ্বস্তপুলিশের ওপর হামলা: যুবদল নেতাসহ গ্রেপ্তার ২হাম ও উপসর্গে দেশে আরও ৮ শিশুর মৃত্যুবিচারিক সিদ্ধান্তে চূড়ান্ত কর্তৃত্ব সুপ্রিম কোর্টের: আইনমন্ত্রীলাল-সবুজের স্বপ্নে কবিতার দীপ্তি—তরিকুল ইসলাম বিপুর কাব্যগ্রন্থ ‘লাল সবুজের জন্য’ মোড়ক উন্মোচনচকবাজারে কিশোর অপহরণ ও নির্মম হত্যাকাণ্ড: তিন আসামি গ্রেফতার—অবশিষ্টদের ধরতে সর্বাত্মক অভিযান, শোক-আতঙ্কে স্তব্ধ চট্টগ্রাম- একটি তরুণ প্রাণের মর্মান্তিক পরিণতি—নগরের নিরাপত্তা, সমাজব্যবস্থা ও কিশোর বাস্তবতার মুখোমুখি এক কঠিন প্রশ্ন???

― Advertisement ―

কোন দিকে ভিড়বে মনজুর আলমের রাজনীতির নৌকা?

চট্টগ্রামের রাজনীতিতে বহুদিন ধরেই আলোচিত নাম মোহাম্মদ মনজুর আলম। তবে তার রাজনৈতিক অবস্থান বরাবরই ধোঁয়াশায় ঘেরা। কখনো বিএনপির সমর্থনে মেয়র নির্বাচিত হওয়া, কখনো আওয়ামী...

বিদেশে কর্মী পাঠাতে লবিস্ট ফার্ম নিয়োগ দেওয়া হচ্ছে

Homeজাতীয়বিদেশে কর্মী পাঠাতে লবিস্ট ফার্ম নিয়োগ দেওয়া হচ্ছে

বিদেশে কর্মসংস্থান বাড়াতে লবিস্ট ফার্ম নিয়োগ দিচ্ছে সরকার। মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর কাজও এগিয়ে চলছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিকল্প নতুন শ্রমবাজার খুঁজে বের করতে সরকারের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নরসিংদী-৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আশরাফ উদ্দিনের প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরেন তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে প্রথমেই প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী জানান, ইউরোপের সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল ছাড়াও ব্রাজিল ও রাশিয়াসহ নতুন সম্ভাবনাময় দেশগুলোতে শ্রমবাজার সম্প্রসারণে দ্বিপাক্ষিক চুক্তি সইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বাইরে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে উচ্চ পর্যায়ের সফরের আয়োজন করা হচ্ছে। থাইল্যান্ডের সঙ্গে শ্রমবাজার খোলার লক্ষ্যে চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়াও চলছে। তিনি আরও বলেন, বিদেশে বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সহজ করতে সংশ্লিষ্ট দেশের প্রেক্ষাপটে প্রয়োজন অনুযায়ী স্থানীয় লবিস্ট বা বিশেষজ্ঞ ফার্ম নিয়োগ দেওয়া হচ্ছে, যা বাংলাদেশ মিশনের সুপারিশের ভিত্তিতে করা হচ্ছে। এদিকে বিএনপির আরেক সংসদ সদস্য নায়াব ইউসূফ আহমেদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। এ লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও উপদেষ্টা সম্প্রতি ৮ থেকে ১১ এপ্রিল পর্যন্ত দেশটি সফর করেছেন। এতে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে। বরগুনা-২ আসনের মো. নূরুল ইসলামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা ও সম্ভাব্য অর্থনৈতিক অর্জন বিবেচনায় সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সুনীল অর্থনীতির টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন হলে ২০২৬-২৭ অর্থবছরে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের বিষয়টি বিবেচনায় রয়েছে। এছাড়া চট্টগ্রাম-৭ আসনের হুমাম কাদের চৌধুরীর প্রশ্নের উত্তরে তিনি জানান, বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ে মোট ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন শিক্ষক কর্মরত আছেন। এর মধ্যে প্রায় ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী ১ জুলাই শুরু হতে যাওয়া পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় বাকি শিক্ষকদেরও পর্যায়ক্রমে ইংরেজি প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।