শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

ইংল্যান্ডকে পাত্তা দিল না অস্ট্রেলিয়া, গ্যাবায় অ্যাশেজে ২-০ তে এগিয়ে

Homeখেলাধুলাইংল্যান্ডকে পাত্তা দিল না অস্ট্রেলিয়া, গ্যাবায় অ্যাশেজে ২-০ তে এগিয়ে

ব্রিসবেনের গ্যাবা ক্রিকেট গ্রাউন্ডে অ্যাশেজ টেস্ট সিরিজে আরও একটি সহজ জয় পায় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের দেওয়া ৬৫ রানের ছোট লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে ৮ উইকেটের বড় ব্যবধানের জয় পায় অজিরা। বেন স্টোকস ও উইল জ্যাকস কিছুটা প্রতিরোধ গড়লেও অস্ট্রেলিয়াকে বড় স্কোর দিতে পারেননি। এর আগে, ইংল্যান্ড দুই ইনিংসে যথাক্রমে ৩৩৪ ও ২৪১ রান করে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেন ৫১১ রান। রোববার (৭ ডিসেম্বর) দিন শুরু করে ইংল্যান্ড ৬ উইকেটে ১৩৪ রানে। স্টোকস ও জ্যাকস দুজনেই শুরু করেন ৪ রান নিয়ে। প্রথম সেশনে এই দুই ব্যাটারের দায়িত্বশীল ব্যাটিংয়ে কোনো উইকেট হারায়নি ইংল্যান্ড। স্টোকস ও জ্যাকস সপ্তম উইকেটে ৯৬ রান যোগ করেন। এই জুটি ভাঙার পরই ইংল্যান্ডের ব্যাটিং ধসে পড়ে। ২২৪ রানে জ্যাকস আউট হলে পরবর্তী তিন উইকেটও খুব দ্রুত হারায় ইংল্যান্ড। শেষ চার উইকেট গড়ে মাত্র ১৭ রানে হারায় তারা এবং ইনিংস থামে ২৪১ রানে। লক্ষ্য তাড়ায় নেমে ২২ রান করে পার্থ টেস্টের নায়ক ট্রাভিস হেড গাস অ্যাটকিনসনের বলে বোল্ড হন। দলীয় ৪১ রানে মার্নাস লাবুশেনও অ্যাটকিনসের শিকারে পরিণত হয়ে মাত্র ৩ রান করেন। কিন্তু দুই উইকেট হারানো অস্ট্রেলিয়ার জয় রোধ করতে পারেনি। অধিনায়ক স্মিথ ৯ বলে ২৩ রান করে দ্রুত জয়ের ঘোষণা দিয়ে মাঠ ছাড়েন। অপরাজিত ছিলেন জেক ওয়েদারাল্ড, ১৭ রানে। এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার মাটিতে জো রুটের প্রথম সেঞ্চুরিতে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৩৩৪। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৫১১ রানের বিশাল সংগ্রহ গড়ে, যার মধ্যে স্টার্কের ৭৭ রানের ইনিংস ও ইংলিশদের পাঁচটি ক্যাচ মিস বিশেষভাবে আলোচিত। ফলে ইংল্যান্ডের লিড দাঁড়ায় ১৭৭ রানের।