শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

দাম বাড়ছে লোকসানি কোম্পানির শেয়ার, বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ল

Homeঅর্থনীতিদাম বাড়ছে লোকসানি কোম্পানির শেয়ার, বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ল

বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকায় পুঁজিবাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সামনে জাতীয় নির্বাচন থাকায় সাধারণত নির্বাচনের আগে-পরে পুঁজিবাজার চাঙ্গাভাব থাকে। তবে আর্থিক খাতে লুটপাট ও দুর্নীতির ঘটনায় সতর্ক বিনিয়োগকারীরা এগিয়ে আসছেন না। ফলে পুঁজিবাজারের সূচক ও লেনদেন ধারাবাহিকভাবে কমেছে; মাত্র এক সপ্তাহে সূচক ১৪২ পয়েন্ট নেমেছে। দুর্বল ও লোকসানি কোম্পানির শেয়ারের দর হঠাৎ বেড়েছে, বন্ধ কোম্পানি থেকেও হঠাৎ দাম বৃদ্ধি দেখা যাচ্ছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪১.৫৭ পয়েন্ট বা ২.৮২ শতাংশ কমেছে। ইসলামী শরিয়াহভিত্তিক ডিএসই শরিয়াহ সূচক ৩২.৬ পয়েন্ট বা ৩.০৩ শতাংশ কমেছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৪২.৪৮ পয়েন্ট বা ২.২০ শতাংশ কমেছে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে মাত্র ৪৫টির শেয়ারদর বেড়েছে, ৩২৫টির দাম কমেছে এবং ১৩টির দাম অপরিবর্তিত ছিল। অর্থাৎ ৮৪.৮৬ শতাংশ কোম্পানির শেয়ারদর পতন হয়েছে। পুঁজিবাজার বিশেষজ্ঞ ও ডিএসইয়ের সাবেক সভাপতি শাকিল রিজভী জানান, বিগত সরকারের সময় ৫টি ব্যাংক ও ৯টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারা বিনিয়োগে সতর্কতা অবলম্বন করছেন। ব্যাংকের সুদহার অপরিবর্তিত থাকলেও পুঁজিবাজারে গতিশীলতা নেই। বাজার বিশ্লেষণে আরও দেখা গেছে, দাম বেড়েছে প্রধানত লোকসানি কোম্পানি ও উৎপাদন বন্ধ থাকা কোম্পানির শেয়ার। শীর্ষে উঠে এসেছে জিলবাংলা সুগার মিলস, যার শেয়ারদর সপ্তাহজুড়ে ৬০.৩২ শতাংশ বেড়েছে। যদিও চলতি হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ২৭ টাকা ৯১ পয়সা, আগের বছরের একই প্রান্তিকে ১৯ টাকা ৯৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১,১৬৭.১০ টাকা। কোম্পানি সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। এছাড়া পুঁজিবাজারে বিডি থাইফুডের শেয়ারদরও অস্বাভাবিকভাবে বেড়েছে, যদিও প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কোম্পানির উৎপাদন বন্ধ থাকা সত্ত্বেও শেয়ারদর বাড়ছে। ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা বিরাজ করছে এবং তারা বিনিয়োগ নিয়ে শঙ্কিত। বিদায়ী সপ্তাহে শেয়ারদর বেড়ার শীর্ষ দশ কোম্পানির মধ্যে বেশিরভাগই জেড ক্যাটাগরির বা দুর্বল মৌলিক কোম্পানি। দ্বিতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, যার শেয়ারদর বেড়ে ৫৭.৫৫ শতাংশ হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। এছাড়া স্ট্যান্ডার্ড সিরামিকস ইন্ডাস্ট্রিজ, কেটিএল, কেপিপিএল, বিডি ওয়েল্ডিং, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, ডিবিএইচ আইএসটি মিউচুয়াল ফান্ড ও তাল্লু স্পিনিংয়ের শেয়ারদর যথাক্রমে ১৭.৬৬, ১৭.৩১, ১৩.৪১, ১২.৫০, ১২.১৭, ১০.৭১ এবং ৯.৮০ শতাংশ বেড়েছে। দরপতনের কারণে সপ্তাহের শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪,৭৬২ কোটি টাকা, যা আগের সপ্তাহের ৬ লাখ ৯২,১৩৩ কোটি টাকার তুলনায় ৭,৩৭১ কোটি টাকা বা ১.০৭ শতাংশ কম।