শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

কালুরঘাট সেতুর ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত সিএনজি চালক তৌহিদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব রেলওয়ে কর্তৃপক্ষকে নিতে হবে – চট্টগ্রাম নাগরিক ফোরাম”

HomeUncategorizedকালুরঘাট সেতুর ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত সিএনজি চালক তৌহিদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব...

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কালুরঘাট সেতুতে সদ্য সংঘটিত ট্রেন দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ তৌহিদ গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার মেরুদণ্ড, হাত ও পায়ে মারাত্মক আঘাত লেগেছে। অথচ এই অমানবিক পরিস্থিতিতেও তার চিকিৎসার জন্য পরিবারের কেউ পর্যাপ্ত অর্থের অভাবে নিদারুণ অসহায়তায় দিন পার করছেন।
তৌহিদের বাড়ি চট্টগ্রামের বাহাত্তরপুল এলাকায়। বাবা-মা কেউ বেঁচে নেই, পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল সে। অভিভাবক হিসেবে আছেন কেবলমাত্র তার তিন বোন, যাদের কারো পক্ষেই চিকিৎসার বিপুল খরচ বহন করা সম্ভব নয়। অথচ এই দুর্ঘটনা ঘটেছে একেবারে রেলওয়ের অব্যবস্থাপনা এবং গাফিলতির কারণে।
চট্টগ্রাম নাগরিক ফোরাম দৃঢ়ভাবে মনে করে, কালুরঘাট সেতু দিয়ে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে যান চলাচল হলেও রেলওয়ে কর্তৃপক্ষ প্রয়োজনীয় সংস্কার কিংবা নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। যার ফলশ্রুতিতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এবং একজন দরিদ্র অটো চালক মৃত্যুর সঙ্গে লড়ছে। এটা নিছক দুর্ঘটনা নয়, এটি রেলওয়ের অবহেলা ও দায়িত্বহীনতার ফসল।
এই প্রেক্ষাপটে, চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ও মহাসচিব মো. কামাল উদ্দিন এক যুক্ত বিবৃতিতে তীব্র প্রতিবাদ জানান এবং তৌহিদের চিকিৎসার সমস্ত খরচ রেলওয়ে কর্তৃপক্ষকে বহন করার জোর দাবি জানান। একইসঙ্গে তারা বলেন, যদি রেলওয়ে কর্তৃপক্ষ এই দায় এড়িয়ে যায়, তাহলে নাগরিক সমাজ চুপ করে থাকবে না। তারা দেশের সর্বত্র এই অবহেলার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবে।
আমরা মনে করি, একজন গরিব সিএনজি চালকের জীবন কোনভাবেই অবহেলিত অবকাঠামোর বলি হতে পারে না। রাষ্ট্র এবং সংশ্লিষ্ট সংস্থার নৈতিক ও আইনগত দায়িত্ব হলো তার চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করা।
চট্টগ্রাম নাগরিক ফোরাম সব সচেতন নাগরিক ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানায়, যাতে এই ঘটনাটি ধামাচাপা না পড়ে এবং মোহাম্মদ তৌহিদের সঠিক চিকিৎসা নিশ্চিত করা যায়।
রেলওয়ের অবহেলায় যদি একজন নাগরিক চিরতরে পঙ্গু হয়ে যায়, তাহলে এর দায় রেলওয়ের — এর কোনও ব্যতিক্রম হতে পারে না।