শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

চট্টগ্রামে প্রবর্তক ইসকন মন্দিরের রথযাত্রায় জাগো হিন্দু পরিষদের হাজারো সদস্যের অংশগ্রহণ

Homeচট্টগ্রামচট্টগ্রামে প্রবর্তক ইসকন মন্দিরের রথযাত্রায় জাগো হিন্দু পরিষদের হাজারো সদস্যের অংশগ্রহণ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের প্রবর্তক ইসকন মন্দিরে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী রথযাত্রা মহোৎসবে জাগো হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে হাজারো নেতাকর্মী ও সদস্য অংশগ্রহণ করেছেন। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় ধর্মীয় উৎসবের পাশাপাশি সনাতন সম্প্রদায়ের ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য চিত্র ফুটে ওঠে।

শুক্রবার (১৭ জুলাই) অনুষ্ঠিত রথযাত্রায় জাগো হিন্দু পরিষদের সদস্যরা সুসংগঠিতভাবে শোভাযাত্রায় অংশ নেন। ভক্তদের হরিনাম সংকীর্তন, ভজন, ধর্মীয় স্লোগান এবং রথ টানার মধ্য দিয়ে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মিলন শর্মা এবং শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক লায়ন আর. কে. দাশ রুপু। এছাড়াও বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং অসংখ্য ভক্তবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উপস্থিত নেতৃবৃন্দ রথযাত্রার ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরে সনাতন সমাজের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য এবং মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় করার আহ্বান জানান। তারা বলেন, রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও শান্তির বার্তা বহন করে।

সভায় সভাপতিত্ব করেন, লিটু সূত্র ধর। রথযাত্রার আহ্বায়ক কমিটির আহ্বায়ক, অন্তর আচার্য এবং সদস্য সচিব লিমন দাশ।

জাগো হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনে সংগঠনটি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং সমাজে ঐক্য ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে কাজ করে যাবে।

হাজারো ভক্ত ও সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চট্টগ্রামের প্রবর্তক ইসকন মন্দিরের এবারের রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।