শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে গাউছুল আজম মাইজভান্ডারী ইমামুল আউলিয়া হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ (কঃ) ১২০ তম মাইজভান্ডার ওরশ শরীফ উপলক্ষে খতমে কোরআনে পাক, আলোচনা, মিলাদ মাহফিল, খাবার ও তবারক বিতরণ অনুষ্ঠিত

Homeচট্টগ্রামচট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত আলহাজ্ব হোসনে আরা...

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফটিকছড়ি মাইজভান্ডার এলাকার আজিমপুর আস্তানায় ১০ মাঘ,২৪ জানুয়ারি রাতে খতমে কুরআনে পাক, আলোচনা সভা, মিলাদ মাহফিল, ভক্তদের মাঝে খাবার বিতরণ এবং তবারক বিতরণের মধ্য দিয়ে গাউসুল আজম মাইজভান্ডারী ইমামুল আউলিয়া হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ (কঃ) ১২০ তম মাইজভান্ডার ওরশ শরীফ সম্পূর্ণ হয়েছে। আজিমপুর আস্তানায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। ধর্মীয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ সুফি সৈয়দ মিনহাজুল আনোয়ার (মঃজিঃআঃ)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম রাজু, আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম, আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ্ব মোঃ শাহিদুল আলম, উপাধ্যক্ষ বাদশা আলম সহ মাইজভান্ডার দরবার শরীফের বিশিষ্ট জন, ভক্ত, অনুরাগিও আশেকানবৃন্দ। আলোচনা ও ধর্মীয় অনুষ্ঠানের পর ভক্ত, আসেকান, অনুরাগি সকলের মাঝে শাহি ডেক এর তৈরি ফিন্নি এবং খাবার বিতরণ করা হয়। সভাপতির বক্তব্যে সাবেক মেয়র আলহাজ্ব মোঃ মনজুর আলম আধ্যাত্বিক সাধক, গাউসুল আজম মাইজভান্ডারী ইমামুল আউলিয়া হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহাম্মদ উল্লাহ (কঃ) ওরশ শরীফের আলোচনা সভায় বলেন, একক ¯্রষ্টা আল্লাহর আনুগত্য, বিরোধ পরিহার, শান্তিপূর্ণ সহাবস্থান ও নীতি নৈতিকতার চর্চায় মুক্তির পথ। প্রধান অতিথি সৈয়দ মিনহাজুল আনোয়ার বলেন, মদিনার সনদে বর্ণিত সকল শর্ত মানার মধ্য দিয়েই ন্যায়, নীতি, সাম্য, দয়া, দায়িত্ব ও একে অপরের প্রতি সম্মানের ভিত্তিতে শান্তিপূর্ণ সহ অবস্থান সকলের কামনা। তিনি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কামনা করেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলহাজ্ব ইমরান হাসান আল কাদেরী।