শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেনের সাথে তরুণ সমাজসেবক লায়ন মোঃ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

Homeচট্টগ্রামচসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেনের সাথে তরুণ সমাজসেবক লায়ন মোঃ জাহাঙ্গীর আলমের...

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র ডাঃ শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মানবিক ও সামাজিক সংগঠক, তরুণ সমাজসেবক লায়ন মোঃ জাহাঙ্গীর আলম। ২৮শে মার্চ শনিবার মেয়রের কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ সম্পন্ন হয়। সাক্ষাৎকালে লায়ন মোঃ জাহাঙ্গীর আলম ও মেয়র ডাঃ শাহাদাত হোসেন পরস্পরকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। সৌহার্দ্য এবং সৌন্দর্যপূর্ণ এই সাক্ষাতে মেয়র অত্যন্ত আগ্রহের সাথে লায়ন মোঃ জাহাঙ্গীর আলমের পরিচালিত বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের খোঁজখবর নেন। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজসেবামূলক কাজে তরুণদের সক্রিয় অংশগ্রহণের বিষয়টিকে মেয়র অত্যন্ত ইতিবাচক হিসেবে অভিহিত করেন এবং লায়ন মোঃ জাহাঙ্গীর আলমের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। সাক্ষাৎকারে চট্টগ্রামের উন্নয়ন এবং নাগরিক সেবা বৃদ্ধির বিষয়েও  আলোচনা হয়। মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, ক্লিন সিটি, গ্রিন সিটি এবং একটি স্মার্ট চট্টগ্রাম গড়তে তিনি বদ্ধপরিকর। একটি আধুনিক ও পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে তরুণ সমাজসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লায়ন মোঃ জাহাঙ্গীর আলম মেয়রের জনহিতকর প্রতিটি পদক্ষেপে পাশে থাকার এবং সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।