শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

“তরুণ প্রজন্ম, নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ” শীর্ষক রাউন্ড টেবিল অনুষ্ঠিত চট্টগ্রামে

Homeচট্টগ্রাম“তরুণ প্রজন্ম, নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ” শীর্ষক রাউন্ড টেবিল অনুষ্ঠিত চট্টগ্রামে

চট্টগ্রাম: ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ আয়োজিত “তরুণ প্রজন্ম, নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ” শীর্ষক রাউন্ড টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলা পরিষদ অডিটোরিয়ামে। অনুষ্ঠানে ২৪ জন বক্তা এবং ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আলোচনায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থী, সাংবাদিক, গবেষক ও তরুণ নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা চারটি মূল ক্যাটাগরিতে তাঁদের বক্তব্য উপস্থাপন করেন—শাসন ও জনসেবা, শিক্ষা ও একাডেমিয়া, আইন ও বিচার বিভাগ, এবং গণমাধ্যম ও সাংবাদিকতা। প্রধান আলোচ্য বিষয় ছিল তরুণ প্রজন্মের রাজনৈতিক সচেতনতা, বর্তমান ও ভবিষ্যৎ নির্বাচনে অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভুয়া তথ্য, ডিপফেক ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার। ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার সভাপতিত্বকালে আরব বসন্তের উদাহরণ তুলে ধরে ডিজিটাল মাধ্যমে গণআন্দোলনের শক্তিশালী প্রভাবের দিকে ইঙ্গিত করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ড. শাহাদাত হোসেন নতুন ভোটারদের ভোটাধিকার প্রয়োগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য যাচাইয়ের প্রতি সচেতন থাকার আহ্বান জানান। বক্তারা সতর্ক করেন, তথ্য যাচাই এবং সচেতন অংশগ্রহণ ছাড়া সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। আয়োজকরা জানান, রাউন্ড টেবিলের মূল লক্ষ্য তরুণ সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা এবং দায়িত্বশীল ভবিষ্যৎ নির্মাণে তাদের ভূমিকা নিশ্চিত করা।