শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

মোহাম্মদ রবিউল হোসেনের চট্টগ্রামে আগমন উপলক্ষে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা-

Homeচট্টগ্রামমোহাম্মদ রবিউল হোসেনের চট্টগ্রামে আগমন উপলক্ষে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা-

সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউজ-এর চেয়ারম্যান, বিশিষ্ট ওমান প্রবাসী ব্যবসায়ী এবং তাইফ আল জান্নাহ শিপিং লিমিটেড-এর চেয়ারম্যান জনাব রবিউল হোসেনের চট্টগ্রাম অফিসে আগমন উপলক্ষে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে আন্তরিক ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রাম অফিস প্রাঙ্গণে এক সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউজ-এর সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে চেয়ারম্যানকে বরণ করে নেন এবং পারস্পরিক সৌজন্য বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউজ-এর ম্যানেজিং ডাইরেক্টর, বিশিষ্ট লেখক, সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক মোহাম্মদ কামাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ রাকিব, মুরাদ হোসেন বিপ্লব, জামাল উদ্দিন জাহেদ, মরজিনা আক্তার, বিপ্লব বিজয়, আবদুল ওয়াহেদ চৌধুরী, হৃদয়, আজিজসহ প্রতিষ্ঠানটির অন্যান্য সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান জনাব রবিউল হোসেন বলেন, “সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউজ সবসময় বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতায় বিশ্বাসী। ম্যানেজিং ডাইরেক্টর কামাল উদ্দিনের সুদক্ষ নেতৃত্ব ও পরিচালনায় এই প্রতিষ্ঠানের সাংবাদিকরা পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও স্বাধীন সাংবাদিকতার বিকাশে আমরা আগামীতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখব।”  তিনি আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করাই গণমাধ্যমের মূল দায়িত্ব—সাদা কালো মাল্টিমিডিয়া সেই দায়িত্ব যথাযথভাবে পালন করছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, “চেয়ারম্যান মহোদয়ের দিকনির্দেশনা, উৎসাহ ও সহযোগিতায় সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউজ নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও আমরা সত্যনিষ্ঠ সাংবাদিকতার এই ধারা অব্যাহত রাখব এবং পাঠক-দর্শকদের আস্থার প্রতিদান দিতে সচেষ্ট থাকব।”
অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকরা চেয়ারম্যান রবিউল হোসেনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। পুরো আয়োজনটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।