শিরোনাম
রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫

― Advertisement ―

রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-

-মো.কামাল উদ্দিনঃ চট্টগ্রাম মহানগর পুলিশের মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে সাহস, মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আজাদ ২০২৬ সালের পুলিশ সপ্তাহে রাষ্ট্রীয়...

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সমবেত প্রার্থনা অনুষ্ঠিত

Homeঅপরাধদেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সমবেত প্রার্থনা...

৩০ নভেম্বর (রবিবার) সন্ধ্যা ৬ টায় নগরীর চকবাজারস্থ কাতালগঞ্জ নবপণ্ডিত বৌদ্ধ বিহারে তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাজার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বিশেষ সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট কেন্দ্রীয়, চট্টগ্রাম মহানগর ও উত্তর-দক্ষিণ জেলার আয়োজনে উক্ত সভায় সভাপতিত্ব করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্ট্রি রুবেল বড়ুয়া। প্রার্থনা সভা পরিচালনা করেন কাতালগঞ্জ নবপন্ডিত বিহারের অধ্যক্ষ প্রফেসর ড. উপানন্দ মহাথেরো। অধ্যক্ষ ড. উপানন্দ মহাথেরো প্রার্থনা করে বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থ হয়ে দেশবাসীর মাঝে ফিরে আসুক যাতে জনগণের সেবা করতে পারে। ট্রাস্টি রুবেল বড়ুয়া বলেন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা মেনে নিতে পারে না তারাই জিয়া পরিবারের সঙ্গে অন্যায় অত্যাচার করে যাচ্ছেন। তারেক রহমান যতদিন নিরাপদ থাকবেন, যত দূরেই থাকুক এ দেশ ও এদেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে। আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এই প্রার্থনা করি মহামতি গৌতম বুদ্ধের কাছে।
প্রার্থনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অধ্যক্ষ ডা. অসীম কুমার বড়ুয়া, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান কল্যাণ ফ্রন্টের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজিব ধর তমাল, কমল জ্যোতি বড়ুয়া, সজল বড়ুয়া, মোহন বড়ুয়া, সজল বড়ুয়া, সুমন বড়ুয়া, দিবাকর বড়ুয়া, তাপস বড়ুয়া, জুয়েল বড়ুয়া, সমর বড়ুয়া, মোহন বড়ুয়া, প্রকৌশলী চয়ন বড়ুয়া, প্রকৌশলী রণি বড়ুয়া, সত্যজিৎ বড়ুয়া রুকু, দীক্ষিত বড়ুয়া, মিথুন বড়ুয়া, সূচয়ন বড়ুয়া, অন্নব বড়ুয়া মিথুন, জুয়েল বড়ুয়া, দোলন বড়ুয়া, কল্লোল বড়ুয়া, সুমন বড়ুয়া, রুবেল বড়ুয়া, পিপলু বড়ুয়া, সুজন কান্তি বড়ুয়া, শ্রাবণ বড়ুয়া, মোহন বড়ুয়া, রোবেল বড়ুয়া, নিউটন বড়ুয়া, রিপন বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া,পার্থিব বড়ুয়া, রণি বড়ুয়া, মাইকেল রাখাইন প্রমুখ উত্তর দক্ষিণ ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।