শিরোনাম
চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসনউৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দামমিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরাভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিনবিশ্ববাজারে কমেছে তেলের দামগুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

― Advertisement ―

চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন

মো. কামাল উদ্দিন:চট্টগ্রামকে ভালোবাসি বললেই চট্টগ্রামের জন্য কাজ করা হয় না। চট্টগ্রামের জন্য কাজ করতে হলে অনেক সময় জনপ্রিয়তার পথ ছেড়ে কঠিন সিদ্ধান্তের পথে...

চট্টগ্রামে দুই মিষ্টান্ন ভাণ্ডারে মোবাইল কোর্টের অভিযান: এক লাখ ২০ হাজার টাকা জরিমানা

Homeচট্টগ্রামচট্টগ্রামে দুই মিষ্টান্ন ভাণ্ডারে মোবাইল কোর্টের অভিযান: এক লাখ ২০ হাজার টাকা...

আজ ৩০ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ রোজ রবিবার জেলা প্রশাসন,চট্টগ্রাম এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রাম যৌথ উদ্যোগে জনাব জান্নাতুল ফেরদাউস, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ‘র নেতৃত্বে মেসার্স সাধু মিষ্টান্ন ভাণ্ডার এণ্ড নোবেলটি রেস্টুরেন্ট, লালদীঘি,চট্টগ্রাম এবং আদি সাধু মিষ্টি ভাণ্ডার,কোতোয়ালি, চট্টগ্রামে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হয়। এসময় মেসার্স সাধু মিষ্টান্ন ভাণ্ডার এণ্ড নোবেলটি রেস্টুরেন্টে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে খাদ্যপণ্য উৎপাদন, বিক্রয়; লেবেলিং প্রবিধানমালা লংঘন, যত্রতত্র খোলা অবস্থায় খাদ্যদ্রব্য সংরক্ষণ, বালাইনাশক ব্যবস্থা না থাকা (মাছি,তেলাপোকা, ইঁদুরের উপস্থিতি) নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারানুযায়ী এক লক্ষ টাকা (১,০০০০০/-) জরিমানা আরোপ

 

 

ও তাৎক্ষণিক আদায় করা হয়। তাছাড়া আদি সাধু মিষ্টান্ন ভাণ্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ, বিক্রয়; লেবেলিং প্রবিধানমালা লংঘন, অনিবন্ধিত উপায়ে খাদ্য দ্রব্য বিক্রয়ের  দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারানুযায়ী বিশ হাজার টাকা (২০,০০০/-) জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। উক্ত কার্যক্রমে জনাব মোহাম্মদ ফারহান

ইসলাম, নিরাপদ খাদ্য অফিসার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রাম; সহায়ক কর্মচারীবৃন্দ; জনাব ইয়াছিনুল হক চৌধুরী, স্যানিটারী ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, চট্টগ্রাম সিটিকরপোরেশন এবং সিএমপি, চট্টগ্রাম এর একটি চৌকস টিম সংশ্লিষ্ট বিষয়গুলোতে সার্বিক সমন্বয় করেন।   জনস্বার্থে এজাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।