শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

**নভেম্বর থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধের হুঁশিয়ারি দিল বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন**

Homeআন্তর্জাতিক**নভেম্বর থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধের হুঁশিয়ারি দিল বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন**

অযৌক্তিকভাবে ফিড, মুরগির বাচ্চা ও ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। সংগঠনটি জানিয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে দাবি না মানা হলে ১ নভেম্বর থেকে সারা দেশের প্রান্তিক খামারিরা পর্যায়ক্রমে খামার বন্ধ করে ডিম-মুরগি উৎপাদন স্থগিত করবে। শনিবার রাজধানীর পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিপিএ সভাপতি সুমন হাওলাদার এ ঘোষণা দেন। তিনি বলেন, “সরকার যদি আমাদের সাত দফা দাবি না মেনে চলে, আমরা বাধ্য হয়ে উৎপাদন বন্ধ রাখব। দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি চলবে।” সুমন হাওলাদার অভিযোগ করেন, দেশের মোট ডিম-মুরগি উৎপাদনের ৮০ শতাংশ করে প্রান্তিক খামারিরা, অথচ নীতিনির্ধারণে তাদের কোনো অংশগ্রহণ নেই। কিছু করপোরেট কোম্পানির সিদ্ধান্তে তাদের ওপর বোঝা চাপিয়ে দেওয়া হয়, যার ফলে হাজার হাজার খামারি ইতিমধ্যে ব্যবসা গুটিয়ে নিয়েছেন। তিনি আরও বলেন, “ভারতে একটি ডিম বিক্রি হচ্ছে ৫ টাকায়, আর মুরগি ৮০–৯০ টাকায়। কিন্তু বাংলাদেশে ডিম বিক্রি হয় ১০ টাকায়, মুরগি ১৫০–১৬৫ টাকায়। এর পেছনে আছে করপোরেট স্বার্থ আর সরকারের দুর্বল নজরদারি।” বিপিএ সভাপতির মতে, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের ২০২৩ সালের গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে ফিডের দাম প্রতি কেজিতে ১৫–২০ টাকা বেশি রাখা হয়। এতে উৎপাদন খরচ বাড়ে, অথচ বাজারে কম দামে বিক্রি করতে বাধ্য হওয়ায় খামারিরা নিয়মিত লোকসানে পড়ছেন। সংগঠনটি অভিযোগ করেছে, ডিম-মুরগির দাম বাড়লেই সরকার তৎপর হয়, কিন্তু ফিড বা বাচ্চার দাম বাড়লে কোনো ব্যবস্থা নেয় না। এই সিন্ডিকেট না ভাঙলে বাজারে স্থিতিশীলতা ফিরবে না। সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক ইলিয়াস খন্দকার সাত দফা দাবি তুলে ধরেন—
১. করপোরেট সিন্ডিকেট ভেঙে ফিড, বাচ্চা, ওষুধ ও ভ্যাকসিনের দাম সরকার নির্ধারণ করবে;
২. করপোরেট প্রভাবমুক্ত, ন্যায্য ও স্বচ্ছ বাজার ব্যবস্থা গঠন;
৩. প্রান্তিক খামারিদের প্রতিনিধিদের নীতিনির্ধারণে অন্তর্ভুক্তি;
৪. ফিড, বাচ্চা ও ওষুধ বাজারে নিয়মিত অডিট চালু;
৫. উৎপাদন খরচের ওপর ১০% লাভ সংযুক্ত করে ন্যায্য দাম নির্ধারণ;
৬. ক্ষতিগ্রস্ত খামারিদের প্রণোদনা, জামানতবিহীন ঋণ ও ভর্তুকি প্রদান;
৭. দুর্নীতিগ্রস্ত ও করপোরেটপন্থি কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা।