শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

**শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় এনসিপিকে: নির্বাচন কমিশনার আনোয়ারুল**

Homeজাতীয়**শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় এনসিপিকে: নির্বাচন কমিশনার আনোয়ারুল**

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সেই প্রতীক দেওয়া সম্ভব নয়। রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইনে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “সবাই সহযোগিতা করলে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কারণ নেই, রমজানের আগেই ভোট অনুষ্ঠিত হবে। অতীতের মতো নির্বাচন আর হবে না। পাশাপাশি বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না।” পুলিশকে উদ্দেশ করে আনোয়ারুল ইসলাম বলেন, “বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কেউই বুক ঠুকে বলতে পারবে না যে তাদের কোনো কলঙ্ক নেই। অতীতের দাগ সব বিভাগেই আছে। আমাদের আস্থা ও সমন্বয়ের ঘাটতি কাটিয়ে উঠতে হবে। নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব বরদাশত করবে না। আমাদের একটাই লক্ষ্য—একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এজন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।” কর্মশালার সভাপতির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, “আমরা দায়িত্ব পালন করে প্রমাণ করতে চাই, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। পুলিশ এখন জনবান্ধব হতে চায়—জনগণের পক্ষে কাজ করবে, কোনো অন্যায়ের কাছে মাথানত করবে না। আচরণে আমরা নম্র, কিন্তু দায়িত্ব পালনে কঠোর।” তিনি আরও জানান, “সারা দেশে ১ লাখ ৫২ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে—বাংলাদেশের ইতিহাসে যা প্রথম। প্রশিক্ষণপ্রাপ্ত প্রতিটি সদস্য সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সর্বাত্মকভাবে কাজ করতে প্রস্তুত।” এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. মাসুদ রানা, সিলেট জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, সিটিএসবি (ডিসি) আফজল হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর ও মিডিয়া) মো. সাইফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।