শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

পটিয়ার তেকোটায় পরিমল- বিণা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও স্মরণ সভা

Homeচট্টগ্রামপটিয়ার তেকোটায় পরিমল- বিণা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও স্মরণ সভা

বিপ্লব বিজয় চট্টগ্রাম :
পটিয়া উপজেলাধীন তেকোটা সদ্ধর্মোদয় বিহার প্রাঙ্গণে গত ২৪জুন তেকোটা সদ্ধর্মোদয় বিহারের প্রাক্তন সাধারণ সম্পাদক ও ভূমি দাতা প্রয়াত পরিমল কান্তি বড়ুয়ার প্রথম প্রয়াণ বার্ষিকী স্মরণে পরিমল-বিণা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও স্মরণ সভা অনুষ্ঠিত। মাঙ্গলিক কর্মসূচিতে ছিল অষ্টপরিষ্কার সহ মহাসংঘদান, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন,শ্রদ্ধা নিবেদন, পরিমল- বিণা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও সম্মাননা স্মারক প্রদান। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘনায়ক অগ্রমহাপন্ডিত বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক বনশ্রী মহাথেরোর সভাপতিত্বে প্রকাশক ও সংস্কৃতি কর্মী সরিৎ চৌধুরী ও শিপলু বড়ুয়ার সঞ্চালনায় মঙ্গলাচরণ করেন সত্যানন্দ ভিক্ষু,উদ্বোধনী ভাষণ প্রদান করেন ডাঃ সৌমেন বড়ুয়া, স্বাগত ভাষণ প্রদান করেন ভদন্ত শরণ সেন মহাথেরো, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু ভাষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথেরো, সদ্ধর্ম দেশনা করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব ড.সংঘপ্রিয় মহাথেরো, অধ্যাপক ড. উপানন্দ মহাথেরো, ড. প্রিয়দর্শী মহাথেরো,
ভদন্ত বিপপর্শী মহাথেরো, ভদন্ত বিপুল সেন মহাথেরো, ভদন্ত বিপুল বংশ মহাথেরো এবং স্মৃতি তর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করেন অবসরপ্রাপ্ত ডিআইজি পি আর বড়ুয়া, ইউএসটিসির প্রাক্তন উপাচার্য ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া, নৃপতি রঞ্জন বড়ুয়া, চবি পালি বিভাগের প্রধান অধ্যাপক ড.সুদীপ্তা বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ (যুব) এর সাধারণ সম্পাদক ডাঃ অমরেশ বড়ুয়া চৌধুরী, শিল্প উদ্যোক্তা লায়ন সোহেল বড়ুয়া । পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রয়াত পরিমল কান্তি বড়ুয়ার সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পরিমল- বিণা ফাউন্ডেশনের কর্ণধার অধ্যাপক অরূপ বড়ুয়া ও পুণ্য দান মন্ত্র পাঠ করান কনিষ্ঠ সন্তান স্বরূপানন্দ ভিক্ষু, পঞ্চশীল প্রার্থনা করেন মৃণাল কান্তি বড়ুয়া,
। এ সময় আরও উপস্থিত ছিলেন চবি শিক্ষক অধ্যাপক ড. শাসনানন্দ বড়ুয়া, সহকারী অধ্যাপক শংকর বড়ুয়া, অধ্যাপক জগৎ জ্যোতি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ পটিয়া শাখার সাধারণ সম্পাদক রঞ্জন বড়ুয়া, অধ্যক্ষ সত্যানন্দ বড়ুয়া, সাংবাদিক বিপ্লব বিজয়, বীর মুক্তিযোদ্ধা জ্যোতি প্রকাশ চৌধুরী বলরাম , বীর মুক্তিযোদ্ধা সত্যপ্রিয় বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা সমর কান্তি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সেবাসদন পরিচালনা পরিষদের উপদেষ্টা শ্যামল কান্তি বড়ুয়া ( অবসরপ্রাপ্ত ওসি), মহাসচিব অনুপম বড়ুয়া, প্রণব বড়ুয়া, অশোক বড়ুয়া বাবু, সবুজ বড়ুয়া পিলু, প্রিয়রঞ্জন বড়ুয়া, অরূপম বড়ুয়া, অনুজ চৌধুরী, বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের সিমাজু বড়ুয়া, সৈকত চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের প্রকৌশলী রনি বড়ুয়া চৌধুরী,কল্লোল বড়ুয়া প্রমুখ।