শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

স্বপ্ন দেখার অধিকার সবার আছে, অসম্ভব বলে কিছু নেই: কেপ ভার্দের কোচ

Homeখেলাধুলাস্বপ্ন দেখার অধিকার সবার আছে, অসম্ভব বলে কিছু নেই: কেপ ভার্দের কোচ

‘স্বপ্ন দেখার অধিকার সবার আছে, আর ফুটবলে অসম্ভব বলে কিছু নেই’— ম্যাচের আগের দিন কেপ ভার্দের প্রধান কোচ বুবিস্তার বলা এই কথাটিকেই যেন অক্ষরে অক্ষরে মাঠে প্রমাণ করে ছাড়ল তার শিষ্যরা। বিশ্ব ফুটবলে নতুন এক রূপকথার জন্ম দিয়ে, নিজেদের অভিষেক বিশ্বকাপেই গ্রুপ পর্বের বাধা টপকে নকআউট পর্ব নিশ্চিত করেছে আফ্রিকার এই ছোট দ্বীপরাষ্ট্রটি। শুক্রবার রাতে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে ‘ব্লু শার্কস’ খ্যাত দলটি শেষ ৩২-এ জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে। মাত্র পাঁচ লাখের কিছু বেশি জনসংখ্যার দেশ কেপ ভার্দে। বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে পা রাখা সবচেয়ে কম জনসংখ্যার দেশ এখন তারাই। প্রথমবার বিশ্বকাপে এসেই তাদের এমন অবিশ্বাস্য কীর্তি ফুটবল বিশ্বে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে পরাশক্তিদের বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করেছে কেপ ভার্দে। প্রথম ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের শক্তিশালী আক্রমণভাগকে আটকে দিয়ে ০-০ গোলে ড্র করে তারা। দ্বিতীয় ম্যাচে লড়াকু ফুটবল খেলে দুইবার পিছিয়ে পড়েও উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে সমতা আনে। আর শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ড্র করে নকআউটের টিকিট নিশ্চিত করে তারা। এই গ্রুপ থেকে শীর্ষে থেকে পরের রাউন্ডে গেছে স্পেন।  সৌদি আরবের বিপক্ষে এই ঐতিহাসিক ড্রয়ের মূল নায়ক ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে মোহাম্মদ কানোর এক দুর্দান্ত হেড রুখে দেন তিনি। এরপর ৬৬তম মিনিটে মোহাম্মদ আবু আল-শামাতের শক্তিশালী শট এবং ম্যাচের একেবারে শেষ মুহূর্তে (৯২তম মিনিট) আবদুল্লাহ আল-হামদানের নিশ্চিত গোলের প্রচেষ্টাও অসাধারণ দক্ষতায় প্রতিহত করেন অভিজ্ঞ এই গোলকিপার। অবশ্য আক্রমণ-পাল্টা আক্রমণে কেপ ভার্দেও একাধিক সুযোগ তৈরি করেছিল। ৫০তম মিনিটে কেভিন পিনার দূরপাল্লার শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ৭৪তম মিনিটে লারোস দৌরতের শট রুখে দেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস। ম্যাচের শেষ মুহূর্তে নুনো ডা কস্তা জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া না করলে গল্পটা ভিন্নও হতে পারত। রেফারির শেষ বাঁশি বাজার পর মাঠেই চলে অন্যরকম এক অপেক্ষা। কিছুক্ষণ পরই আসে সেই কাঙ্ক্ষিত সুখবর-গ্রুপের অন্য ম্যাচে স্পেন উরুগুয়েকে হারিয়ে দেওয়ায় গ্রুপ ‘এইচ’-এর দ্বিতীয় দল হিসেবে কেপ ভার্দের নকআউট নিশ্চিত হয়। খবরটি জানার পরপরই খেলোয়াড়, কোচিং স্টাফ ও গ্যালারিতে থাকা সমর্থকদের মধ্যে শুরু হয় বাঁধভাঙা উল্লাস। আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন অনেকেই। কারণ, নিজেদের প্রথম বিশ্বকাপেই তারা ফুটবল ইতিহাসের পাতায় লিখে ফেলেছেন এক অনন্য ইতিহাস। অভিষেকেই বিশ্বকে চমকে দেওয়া কেপ ভার্দের সামনে এবার আরও বড় পরীক্ষা। নকআউট পর্বে তাদের মুখোমুখি হতে হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। আগামী ৩ জুলাই মায়ামিতে অনুষ্ঠিতব্য সেই মহারণকে সামনে রেখে আরেকটি ‘মহাবিস্ময়’ উপহার দেওয়ার স্বপ্ন বুনছে ব্লু শার্কসরা।