শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

বোয়ালখালীতে শীতার্তদের পাশে দাঁড়ালেন ইউপি প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী

Homeবোয়ালখালীবোয়ালখালীতে শীতার্তদের পাশে দাঁড়ালেন ইউপি প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ হাসান চৌধুরী। তাঁর ব্যক্তিগত অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রায় ৫০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে শ্রীপুর-আমুচিয়া বোধিসত্ত্ব বিহার মাঠ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির সার্বিক পরিচালনায় ছিলেন শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ হাসান চৌধুরী। শ্রীপুর-আমুচিয়া বোধিসত্ত্ব বিহারের নব রূপকার ও অধ্যক্ষ সদ্ধর্মশ্রী ভদন্ত বিপসসী মহাথের’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদ ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লী আলহাজ্ব মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শ্রীপুর আদি শাক্য মনি বিহারের অধ্যক্ষ শ্রীমৎ পরমানন্দ মহাস্থবির।  শিক্ষক চম্পক বড়ুয়া ও সাবেক ছাত্রনেতা তৌহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর বুড়া মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ আবদুল মুত্তালিব আল কাদেরী, শাকপুরা শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের অধ্যক্ষ ও মহাপরিচালক বিশিষ্ট মানবতাবাদী শ্রীমৎ ডালিম ব্রহ্মচারী, শ্রীপুর-আমুচিয়া বোধিসত্ত্ব বিহারের উপদেষ্টা অনিমেষ বড়ুয়া, ডা. উদয়ন বড়ুয়া, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফা মিন্টু, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সায়েরা খাতুন, সামাজিক ব্যক্তিত্ব দীপংকর বড়ুয়া ও স্বরবিন্দু বড়ুয়া। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক এন্টন বড়ুয়া, পুলক বড়ুয়া, রুবেল চৌধুরী, স্বপন চৌধুরী, ছোটন চৌধুরী, বিনয়দশী ভান্তে, সজল বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে প্রধান বক্তা বাংলাদেশ বৌদ্ধ ভ্রাতৃত্ব পরিষদের মহাসচিব ও বিশিষ্ট সাংবাদিক সুমন বড়ুয়ার মায়ের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করে গভীর শোক প্রকাশ করা হয়।