শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

বোয়ালখালীতে সাংসদ এরশাদ উল্লাহ অসাম্প্রদায়িক চেতনায় ঈদ উপহার দিয়ে অনন্য অবদান রাখছেন লায়ন সোহেল বড়ুয়ার পরিবার

Homeবোয়ালখালীবোয়ালখালীতে সাংসদ এরশাদ উল্লাহ অসাম্প্রদায়িক চেতনায় ঈদ উপহার দিয়ে অনন্য অবদান রাখছেন...

বোয়ালখালী প্রতিনিধিঃ চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন – প্রতিবছর ইসলাম ধর্মাবলম্বীসহ অন্যান্যদের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ঈদ উপহার বিতরণ করে অসাম্প্রদায়িক চেতনায় অনন্য অবদান রেখে চলছেন লায়ন সোহেল বড়ুয়ার পরিবার। তিনি এসময় এধরণের মানবিক কাজে বিত্তশালীদের এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান। ৮ মার্চ দুপুর ১টায় বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীল বড়ুয়া পাড়াস্থ জীবন শিখা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উল্লেখিত কথা গুলো বলেন। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন- বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব
ভদন্ত ড.সংঘপ্রিয় মহাস্থবির। উদ্বোধক ছিলেন- ভদন্ত দীপানন্দ মহাস্থবির, প্রধান জ্ঞাতি ছিলেন- ভদন্ত আচার্য্য প্রিয় মহাস্থবির,
বিশেষ অতিথি ছিলেন-ভদন্ত বিপসসী মহাস্থবির,সত্যানন্দ স্থবির, বিএনপি নেতা শওকত আলী,আকতার আহম্মদ চৌধুরী, মো: হারুন, আশরাফ সিকদার, ইমাদ এরশাদ, সাধক ডালিম বড়ুয়া। এসময় আরো উপস্থিত ছিলেন – উপাসক জীবন বড়ুয়া, বাবু রয়েল বড়ুয়া, দাতা লায়ন সোহেল বড়ুয়া, উপাসিকা রিক্তা বড়ুয়া, দাতা টিয়া বড়ুয়া, তানিয়া বড়ুয়া, বিপন বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা অধীর বড়ুয়া, সহ সভাপতি জেষু বড়ুয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল বড়ুয়া, রাজু বড়ুয়া,সাংবাদিক বিপ্লব বিজয় প্রমুখ। এসময় প্রায় ২সহস্রাধিক ইসলাম-হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান পরিবারে ঈদ উপহার বিতরণ করা হয়। ছবির ক্যাপসনঃ বোয়ালখালীতে জীবন-শিখা ফাউন্ডেশনের আয়োজনে দুস্থ আপনজনদের মাঝে ঈদ উপহার বিতরণ করছেন সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহ।