শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

মোবাইল নাম্বারের মাধ্যমে আনোয়ারায় ট্রাফিক পুলিশের টি আই আবুল কালাম এর বিরুদ্ধে মাসিক অর্থ আদায়ের করার অভিযোগ, যানজটে ভোগান্তি,

Homeচট্টগ্রামমোবাইল নাম্বারের মাধ্যমে আনোয়ারায় ট্রাফিক পুলিশের টি আই আবুল কালাম এর বিরুদ্ধে...

নিজস্ব প্রতিবেদকচট্টগ্রামচট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় ট্রাফিক পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে পরিবহন চালকদের কাছ থেকে মাসিক অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় পরিবহন চালক ও বাসিন্দাদের অভিযোগ, এতে এলাকায় যানজট ও জনভোগান্তি বেড়েছে।  চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, চাতরী চৌমুহনী বাজার এলাকায় সিএনজি, অটোরিকশা ৬ হাজারের অধিক পরিমাণের ও পিকআপ চালকদের কাছ থেকে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের অর্থ নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চালক বলেন, কোনো ধরনের রসিদ বা টোকেন ছাড়া চালকদের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করে অর্থ নেওয়া হয়। টাকা না দিলে গাড়ি আটক বা মামলার ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেন তারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যারা নিয়মিত অর্থ দেন তারা বাজার এলাকায় সড়কের মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করান। এতে আনোয়ারা, বাঁশখালী, পেকুয়া, চকরিয়া ও চন্দনাইশ রুটের যানবাহন চলাচলে দীর্ঘ যানজট তৈরি হয়। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয় কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের। এ বিষয়ে অভিযুক্ত ট্রাফিক ইনচার্জ আবুল কালাম আজাদের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা

করা হলে তিনি কল কেটে দেন। প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।