শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

যুক্তরাষ্ট্রে মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন বোয়ালখালীর কৃতি সন্তান খাদিজা তুন সুহা

Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন বোয়ালখালীর কৃতি সন্তান খাদিজা তুন সুহা

মোহাম্মদ আরমান চৌধুরী  ইউ এ ই চট্টগ্রামের বোয়ালখালীর কৃতি সন্তান ও মেধাবী শিক্ষার্থী খাদিজা তুন সুহা যুক্তরাষ্ট্রের স্বনামধন্য Michigan Technological University থেকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। ২৪ এপ্রিল ২০২৬ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ ডিগ্রি তুলে দেওয়া হয়। সমাবর্তন অনুষ্ঠানে সুহার এই গৌরবময় মুহূর্তকে স্মরণীয় করে রাখতে সুদূর দুবাই থেকে তার পিতা-মাতা উপস্থিত ছিলেন। মেয়ের এমন সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে। খাদিজা তুন সুহা দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও মাল্টিনেট ট্রাস্ট এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ড. খোরশেদুল আলম এবং আগ্রাবাদ মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক রোখসানা বেগমের কন্যা। জানা যায়, খাদিজা তুন সুহার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী এলাকার মীরপাড়া বাসির মুন্সির বাড়িতে। তিনি বোয়ালখালী থানা বিএনপি নেতা শওকত আলমের ভাতিজি। মেয়ের এ অসাধারণ অর্জনে ড. খোরশেদুল আলম ও রোখসানা বেগম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং সকলের কাছে তাদের মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্যের জন্য দোয়া কামনা করেছেন।