শিরোনাম
বিশ্ববাজারে কমেছে তেলের দামগুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকার

― Advertisement ―

সাওতুদ দাওয়া কক্সবাজারের অভিষেক অনুষ্ঠান ও দায়িদের দায়িত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত।

Homeচট্টগ্রামসাওতুদ দাওয়া কক্সবাজারের অভিষেক অনুষ্ঠান ও দায়িদের দায়িত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত।

 বিপ্লব বিজয়  দাওয়াহভিত্তিক তরুণ ওয়ায়েজিন আলেমদের দ্বীনি সংগঠন “সাওতুদ দাওয়া কক্সবাজার”-এর অভিষেক অনুষ্ঠান ও “দায়িদের দায়িত্ব, বৈশিষ্ট্য ও গুণাবলী” শীর্ষক আলোচনা সভা শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় চট্টগ্রাম শহরের ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল খালেক মিলনায়তনে, সংগঠনের চেয়ারম্যান মুফতি আল্লামা আবদুল আজিজ রজভী’র সভাপতিত্বে ও মাওলানা মোবারক হোসাইন এর উপস্হানায়  অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ও চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ সালাউদ্দিন খালেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মুফতি শাইখ মাওলানা মুহাম্মদ সাঈদ কাজেমী। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাইখ সৈয়দ হাসান আজহারী। আলোচনা সভায় বক্তাগণ বলেন, একজন দায়ির জন্য ইখলাস, আমল, চরিত্র, সহনশীলতা ও আধুনিক সময়োপযোগী দাওয়াহ কৌশল অপরিহার্য। তারা কুরআন-সুন্নাহর আলোকে সমাজ সংস্কারে দায়িদের দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা এস এম রবিউল হোসেন কাদেরী, মুফতি মাওলানা ফরিদুল আলম রেজভী, মুক্তির জাহানুল ইসলাম কাদেরী, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম রেজভী, সাংগঠনিক সচিব মুফতি মাওলানা সিদ্দিক আকবর মেহেরী, খাজা মুহাম্মদ বাকিবিল্লাহ, মাওলানা হেলাল উদ্দিন নোমান, মাওলানা সাখাওয়াত রেজা কাদেরী, মাওলানা হাবিব উল্লাহ মিজবাহসহ জেলার বিভিন্ন পর্যায়ের আলেম ও দায়িবৃন্দ।  অনুষ্ঠানের শেষাংশে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার মিডিয়া ব্যক্তিত্ব ও তরুণ ওয়ায়েজিন আলেমগণ উপস্থিত হয়ে সংগঠনের পক্ষ থেকে শপথ গ্রহণ করেন।।