**যুক্তরাজ্য ও কাতার দিচ্ছে কক্সবাজারের রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য ১ কোটি ১২ লাখ ডলার সহায়তা**

0
122

রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয়দের সহায়তায় **১ কোটি ১২ লাখ মার্কিন ডলার** সহায়তা দিচ্ছে **যুক্তরাজ্য ও কাতার**। রোববার (৭ ডিসেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, কক্সবাজারের **৬ লাখ ৪৭ হাজারের বেশি রোহিঙ্গা** ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং পরিবেশগত ক্ষয় কমাতে এই তহবিল ব্যয় হবে।
জ্বালানি কাঠের চাহিদা বেড়ে যাওয়ায় ক্যাম্পের আশপাশে ব্যাপক বন উজাড় হয়েছে—এ পরিস্থিতি মোকাবিলায় **এলপিজি সরবরাহ আরও বাড়ানো হবে**, যাতে কাঠের ওপর নির্ভরতা কমে এবং পরিবেশ রক্ষা হয়। যুক্তরাজ্য ও কাতার জানিয়েছে, তারা কক্সবাজারে আরও **নিরাপদ, স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশ** গড়ে তুলতে একসঙ্গে কাজ করবে। উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমার থেকে পালিয়ে আসার পর থেকে কক্সবাজার এখনো বিশ্বের অন্যতম বৃহৎ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর আবাসস্থল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here