অপরাধ বন্ধের কোনো ম্যাজিক আমার কাছে নেই” স্বরাষ্ট্র উপদেষ্টা

0
146

নির্বাচনের আগে সব ধরনের অপরাধ পুরোপুরি থামিয়ে দেওয়ার মতো কোনো ‘ম্যাজিক’ তার হাতে নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন। নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের লক্ষ্যে সব ধরনের পূর্ব প্রস্তুতি এগিয়ে চলছে। সব নিরাপত্তা বাহিনী নিজ নিজ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে, যা জানুয়ারির মধ্যেই শেষ হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ভোটের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা থাকবে এবং প্রতিটি ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা হবে। তিনি স্পষ্টভাবে বলেন, “নির্বাচনের আগে সব অপরাধ বন্ধ হয়ে যাবে—এটা বলার মতো পরিস্থিতি নয়। যদি কোনো সুইচ বা ম্যাজিক থাকত, যা অফ করলেই সব অপরাধ বন্ধ হয়ে যেত, আমি তা-ই করতাম। কিন্তু আমার হাতে এমন কোনো ম্যাজিক নেই।” জাতীয় পার্টি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে সব রাজনৈতিক দলই মাঠে সক্রিয়। তবে কেউ কেউ ঘরে বসে রাজনীতি করতে চান, তাদের পার্টি অফিস নিয়েও বিভিন্ন সমস্যা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here