সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক চট্টগ্রামে গোলটেবিল বৈঠকে বক্তারা

0
33

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে ৩১শে অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাব-এর সুলতান আহমদ কনফারেন্স হল রুমে এক গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। “সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও চাঁদাবাজি মুক্ত সমাজ গঠনে আমাদের করণীয়” শীর্ষক এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাফর ইকবাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবছার উদ্দিন অলি। উক্ত সভায় বক্তারা সামাজিক এই ব্যাধিগুলোর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তাঁরা উল্লেখ করেন, মাদক ও সন্ত্রাস কেবল আইনি উপায়ে নির্মূল করা সম্ভব নয়; এর জন্য প্রয়োজন একটি শক্তিশালী সামাজিক আন্দোলন এবং পারিবারিক সচেতনতা। পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনজারে খোরশেদ আলম, চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন-এর মহাসচিব এডভোকেট জিয়া হাবিব আহসান, চট্টগ্রাম বিভাগীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কনসালটেন্ট ডা. অঞ্জন চৌধুরী, অপর্ণাচরণ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের ইন্সপেক্টর ব্রজ লাল চাকমা, কধুরখীল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ, সামাজিক সংগঠন প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন, লায়ন মো. তাহের আহমদ,। বক্তারা তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “জীবনকে ভালোবাসুন, মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকুন।” একটি নিরাপদ ও সুন্দর সমাজ বিনির্মাণে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প নেই। আরো বক্তব্য রাখেন লায়ন আলহাজ্ব আব্দুল মান্নান, ওসমান গনি মজুমদার, হাবিবুর রসুল, স্বপন কুমার নাথ, মো. সেলিম নূর, শাহ আলম, এড. শুভাশীষ চৌধুরী, ইঞ্জিনিয়ার ফারুক হোসাইন, সালমা বেগম, আসিবুর রহমান, রোজী চৌধুরী, মোহাম্মদ নাহিদ, বিভূতি শীল, খালেদা আক্তার চৌধুরী, শাহারিয়ার মনির জিসান, ওসমান আবেদী, সুমন চৌধুরী, মোঃ জসিম উদ্দিন, রূমন মহাজন, আনিচুল ইসলাম ফাহিম, ইসতিয়াক আলম অনিক, নজরুল ইসলাম রাব্বি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here