শিরোনাম
➤হাটহাজারীতে বিদেশি পিস্তল ও ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার ১➤জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাজারে বাড়ছে পণ্যের দাম, দুশ্চিন্তায় মানুষ➤চট্টগ্রাম রেঞ্জে আবদুল কুদ্দুস চৌধুরী অপরাধের অন্ধকারে আলোর সন্ধান, মাঠে নেমেই কঠোরতার বার্তা➤রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন➤বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ জাতীয়করণ এখন সময়ের দাবি ৫৬ বছরের ঐতিহ্য, হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ এবং বোয়ালখালীবাসীর প্রত্যাশা➤কোতোয়ালী পুলিশের অভিযানে চুরি-ছিনতাইসহ একাধিক মামলার আসামি হেলালসহ গ্রেপ্তার ৩➤চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন➤উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম➤মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরা➤ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন

― Advertisement ―

হাটহাজারীতে বিদেশি পিস্তল ও ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ওয়ান শুটারগান, ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ মো. নাছির উদ্দীন (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।...

ফৌজদারহাট ক্যাডেট কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫ সম্পন্ন

Homeচট্টগ্রামফৌজদারহাট ক্যাডেট কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫ সম্পন্ন

চট্টগ্রাম, ২৪ ডিসেম্বর : পাহাড় ও সমুদ্রবেষ্টিত চট্টগ্রামস্থ ফৌজদারহাট ক্যাডেট কলেজে তিন দিনব্যাপী আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫ এর সমাপনী অনুষ্ঠান বুধবার (২৪ ডিসেম্বর) কলেজের অ্যাথলেটিক্স গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে।এবারের প্রতিযোগিতায় শহীদুল্লাহ হাউস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রবীন্দ্র হাউস রানার্সআপ হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল খন্দকার মোঃ শাহিদুল এমরান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল—কমান্ড্যান্ট, বাংলাদেশ মিলিটারি একাডেমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিনী নাজমুন নাহার। প্রধান অতিথি কলেজ প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান কলেজ অধ্যক্ষ মিসেস মাহিনুর আক্তার। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ক্যাডেটদের মনোমুগ্ধকর ডিসপ্লে ও বিভিন্ন ক্রীড়া ইভেন্ট উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী ক্যাডেট এবং অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ক্যাডেটদের শৃঙ্খলা, দক্ষতা ও কঠোর অনুশীলনের প্রশংসা করেন। তিনি ক্যাডেটদের সাফল্যের পেছনে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের নিরলস ও আন্তরিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং দেশমাতৃকার প্রয়োজনে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। উল্লেখ্য, সারা বছরের পাঠ্যক্রমিক ও সহ-পাঠক্রমিক কার্যক্রমের ধারাবাহিকতায় আয়োজিত এই আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২১ ডিসেম্বর রবিবার কলেজের অ্যাথলেটিক্স গ্রাউন্ডে শুরু হয়। এতে ক্যাডেটরা মোট ৩০টি ইভেন্টে অংশগ্রহণ করে। পাশাপাশি কর্মকর্তা, অনুষদ সদস্য, কর্মচারী ও তাঁদের পরিবারবর্গের জন্যও বিভিন্ন ক্রীড়া ইভেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্যাডেটদের অভিভাবকসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন।