
সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউজ-এর চেয়ারম্যান, বিশিষ্ট ওমান প্রবাসী ব্যবসায়ী এবং তাইফ আল জান্নাহ শিপিং লিমিটেড-এর চেয়ারম্যান জনাব রবিউল হোসেনের চট্টগ্রাম অফিসে আগমন উপলক্ষে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে আন্তরিক ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রাম অফিস প্রাঙ্গণে এক সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউজ-এর সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে চেয়ারম্যানকে বরণ করে নেন এবং পারস্পরিক সৌজন্য বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউজ-এর ম্যানেজিং ডাইরেক্টর, বিশিষ্ট লেখক, সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক মোহাম্মদ কামাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ রাকিব, মুরাদ হোসেন বিপ্লব, জামাল উদ্দিন জাহেদ, মরজিনা আক্তার, বিপ্লব বিজয়, আবদুল ওয়াহেদ চৌধুরী, হৃদয়, আজিজসহ প্রতিষ্ঠানটির অন্যান্য সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান জনাব রবিউল হোসেন বলেন, “সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউজ সবসময় বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতায় বিশ্বাসী। ম্যানেজিং ডাইরেক্টর কামাল উদ্দিনের সুদক্ষ নেতৃত্ব ও পরিচালনায় এই প্রতিষ্ঠানের সাংবাদিকরা পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও স্বাধীন সাংবাদিকতার বিকাশে আমরা আগামীতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখব।” তিনি আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করাই গণমাধ্যমের মূল দায়িত্ব—সাদা কালো মাল্টিমিডিয়া সেই দায়িত্ব যথাযথভাবে পালন করছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, “চেয়ারম্যান মহোদয়ের দিকনির্দেশনা, উৎসাহ ও সহযোগিতায় সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউজ নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও আমরা সত্যনিষ্ঠ সাংবাদিকতার এই ধারা অব্যাহত রাখব এবং পাঠক-দর্শকদের আস্থার প্রতিদান দিতে সচেষ্ট থাকব।”
অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকরা চেয়ারম্যান রবিউল হোসেনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। পুরো আয়োজনটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।


