শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চেহলাম পালন করলেন সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম

Homeজাতীয়সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চেহলাম পালন করলেন সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ...

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চেহলাম উপলক্ষে ৮ জানুয়ারি বাদে ফজর
ঢাকাস্থ জিয়া উদ্যানের মাজারে উপস্থিত হন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোঃ
মনজুর আলম। তিনি মাজার প্রাঙ্গনে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, ফাতেহা পাঠ ও মোনাজাত
করেন। মোনাজাতে তিনি সাবেক প্রধানমন্ত্রীর আত্মার মাগফেরাত কামনা করে আল্লাহর দরবারে দোয়া
করেন। মোনাজাতে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম আল্লাহর দরবারে বলেন, ২০১০ সালে
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে মনোনয়ন
দিয়ে মেয়র পদে নির্বাচনের সুযোগ দিয়েছিলেন। এই প্রধানমন্ত্রী তাকে তার উপদেষ্টা নিয়োগ
করেছিলেন। এরপর ২০১৫ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচনে তাকে পুনরায় মেয়র পদে
নির্বাচন করার সুযোগ দিয়েছিলেন। সাবেক মেয়র আল্লাহর দরবারে বলেন, বেগম খালেদা জিয়া নিকট
তিনি চির কৃতজ্ঞ। মোনাজাতে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম আল্লাহর দরবারে বেগম খালেদা
জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং বেহেস্তে স্থান দেওয়ার জন্য আরজি পেশ করেন। সাবেক
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চেহলাম উপলক্ষে ধর্মীয় কর্মসূচির মধ্যে খতমে কুরআনে পাক, দোয়া
ও মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত এবং তবারক বিতরণ কর্মসূচি পালিত হয়। উল্লেখ্য যে, সাবেক
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর পর তাকে স্মরণীয় করে রাখার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের
সাবেক মেয়র মোঃ মনজুর আলম তার নিজস্ব অর্থায়নে সিটি গেইট এলাকায় বাগান বাড়িতে বেগম
খালেদা জিয়ার নামে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, আকবর শাহ থানা এলাকায় দাতব্য চিকিৎসালয়
স্থাপন, পটিয়ায় জামে মসজিদ নির্মাণ করে দেন। সাবেক প্রধানমন্ত্রীর চেহলাম উপলক্ষে তাঁর স্মৃতি
রক্ষার্থে তাঁর সাবেক নির্বাচনী এলাকা ফেনী-১, ফুলগাজী, ছাগলনাইয়া, পরশুরাম এলাকার গরীবদের
চিকিৎসার জন্য একটি এ্যাম্বুলেন্স উপহার দেন। উক্ত এলাকার গরীব ছাত্র-ছাত্রীদের পরিবহনের জন্য
২টি স্কুল ভ্যানগাড়ী, পবিত্র রমজানে জিয়া উদ্যানে প্রতিদিন ১০০জন রোজাদারকে ইফতার সেবা
প্রদান কর্মসূচি গ্রহণ, খালেদা জিয়ার মাজার প্রাঙ্গণে পবিত্র খতমে কোরান কর্মসূচি অনির্দিষ্ট সময়ের
জন্য অব্যাহত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এসকল প্রতিষ্ঠান বেগম খালেদা জিয়াকে স্মরণীয়
করে রাখবে বলে সাবেক মেয়র মোঃ মনজুর আলম আশাবাদ ব্যক্ত করেন। সাবেক প্রধানমন্ত্রীর
চেহলাম উপলক্ষে সাবেক মেয়রের সাথে গণ্যমান্য ব্যক্তিবর্গ যোগদান করেন।