
বোয়ালখালী প্রতিনিধিঃ চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন – প্রতিবছর ইসলাম ধর্মাবলম্বীসহ অন্যান্যদের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ঈদ উপহার বিতরণ করে অসাম্প্রদায়িক চেতনায় অনন্য অবদান রেখে চলছেন লায়ন সোহেল বড়ুয়ার পরিবার। তিনি এসময় এধরণের মানবিক কাজে বিত্তশালীদের এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান। ৮ মার্চ দুপুর ১টায় বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীল বড়ুয়া পাড়াস্থ জীবন শিখা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উল্লেখিত কথা গুলো বলেন। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন- বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব
ভদন্ত ড.সংঘপ্রিয় মহাস্থবির। উদ্বোধক ছিলেন- ভদন্ত দীপানন্দ মহাস্থবির, প্রধান জ্ঞাতি ছিলেন- ভদন্ত আচার্য্য প্রিয় মহাস্থবির,
বিশেষ অতিথি ছিলেন-ভদন্ত বিপসসী মহাস্থবির,সত্যানন্দ স্থবির, বিএনপি নেতা শওকত আলী,আকতার আহম্মদ চৌধুরী, মো: হারুন, আশরাফ সিকদার, ইমাদ এরশাদ, সাধক ডালিম বড়ুয়া। এসময় আরো উপস্থিত ছিলেন – উপাসক জীবন বড়ুয়া, বাবু রয়েল বড়ুয়া, দাতা লায়ন সোহেল বড়ুয়া, উপাসিকা রিক্তা বড়ুয়া, দাতা টিয়া বড়ুয়া, তানিয়া বড়ুয়া, বিপন বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা অধীর বড়ুয়া, সহ সভাপতি জেষু বড়ুয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল বড়ুয়া, রাজু বড়ুয়া,সাংবাদিক বিপ্লব বিজয় প্রমুখ। এসময় প্রায় ২সহস্রাধিক ইসলাম-হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান পরিবারে ঈদ উপহার বিতরণ করা হয়। ছবির ক্যাপসনঃ বোয়ালখালীতে জীবন-শিখা ফাউন্ডেশনের আয়োজনে দুস্থ আপনজনদের মাঝে ঈদ উপহার বিতরণ করছেন সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহ।

