শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

অপরাধ জগতের অজানা কাহিনি: কর্ণফুলীর বালু ব্যবসার রাজত্বে সোলায়মান-

Homeসম্পাদকীয়অপরাধ জগতের অজানা কাহিনি: কর্ণফুলীর বালু ব্যবসার রাজত্বে সোলায়মান-

আওয়ামী রাজনীতির আড়ালে জন্ম নেওয়া এক ভয়ঙ্কর বাস্তবতা—আ জ ম নাছির উদ্দীনের পালিত ক্যাডার সোলায়মান। অবৈধভাবে কর্ণফুলী নদীর বালুর মহাল দখল করে তিনি আজ শত শত কোটি টাকার মালিক। সাধারণ রাজনীতির ছদ্মবেশে অপরাধী চরিত্রকে আড়াল করে সোলায়মান তৈরি করেছে এক অন্ধকার সাম্রাজ্য।
কর্ণফুলীর বুক চিরে প্রতিদিন চলে বালু উত্তোলনের নামে দখলদারিত্ব। রাষ্ট্রীয় সম্পদ লুট করে গড়ে ওঠে বিপুল অর্থ ও ক্ষমতার পাহাড়। আর এই টাকার জোরেই সোলায়মান হয়ে ওঠে রাজনীতির ভেতরে অপরাধ জগতের নির্ভীক খেলোয়াড়। বিগত জুলাই আন্দোলনে তিনি শুধু অস্ত্রের যোগানই দেননি, বরং লক্ষ লক্ষ টাকা ঢেলে দিয়েছেন সন্ত্রাসের রাজনীতিকে টিকিয়ে রাখতে। তার এই কর্মকাণ্ডে প্রমাণিত হয়—অপরাধ, অর্থ আর রাজনীতির যোগসাজশে গড়ে উঠেছে ভয়ংকর এক নেটওয়ার্ক, যা জনজীবনকে করে তুলেছে জিম্মি। আজ অনুসন্ধান চলছে—কিভাবে একজন সাধারণ ক্যাডার হয়ে উঠলো কর্ণফুলীর বালুর রাজা? কীভাবে অপরাধ ও অবৈধ দখলদারিত্বকে হাতিয়ার বানিয়ে গড়ে তুললো কোটি টাকার সাম্রাজ্য? সোলায়মানের অপরাধ সাম্রাজ্যের এই অজানা কাহিনি প্রকাশ পেলে উন্মোচিত হবে ক্ষমতাসীন রাজনীতির অন্তরালের ভয়াবহ বাস্তবতা।