শিরোনাম
উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দামমিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরাভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিনবিশ্ববাজারে কমেছে তেলের দামগুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতার

― Advertisement ―

উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম

ইলিশের উৎপাদন বাড়িয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে মাছটির দাম নিয়ে আসার উদ্যোগ নিয়েছে মৎস্য গবেষকরা। চাঁদপুরের পদ্মা-মেঘনায় নদীর জলাশয়ের সর্বোচ্চ ব্যবহার, ইলিশের প্রজনন ও...

সংসদ ভবনে সংঘর্ষে ৪ মামলা, গ্রেপ্তার ১

Homeজাতীয়সংসদ ভবনে সংঘর্ষে ৪ মামলা, গ্রেপ্তার ১

জুলাই সনদ স্বাক্ষরের দিন পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিমন চন্দ্র বর্মন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে রাজধানীর শেরেবাংলা থানায় পুলিশ বাদী হয়ে মামলাগুলো করে। শনিবার (১৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন শেরেবাংলা থানার ওসি ইমাউল হক। তিনি জানান, সংঘর্ষের ঘটনায় চারটি মামলা হয়েছে—একটি সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশ, অন্য তিনটি পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও কন্ট্রোল রুমে অগ্নিসংযোগের অভিযোগে। শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে আসা জুলাই যোদ্ধাদের একাংশ তিন দফা দাবি—স্বীকৃতি, আহত ও শহীদদের অধিকার নিশ্চিতকরণ, এবং দায়মুক্তি—নিয়ে উপস্থিত হয়। নির্ধারিত সময়ের আগেই কয়েক শত যোদ্ধা গেট ভেঙে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঢুকে পড়ে। প্রধান উপদেষ্টার নিরাপত্তার কারণ দেখিয়ে পুলিশ তাদের সরে যেতে অনুরোধ করে, কিন্তু তারা তা না মানলে পুলিশ লাঠিচার্জ করে। এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে অন্তত ১০ পুলিশ সদস্য ও ৩০ জুলাই যোদ্ধা আহত হন। বিক্ষুব্ধরা পুলিশের গাড়ি ভাঙচুর ও কন্ট্রোল রুমে আগুন ধরিয়ে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করে। ঘটনাকে ‘পুলিশি হামলা’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে জুলাই যোদ্ধা সংসদ। তারা তিন দফা দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল রোববার (১৯ অক্টোবর) সারা দেশে সড়ক ও মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে।