শিরোনাম
রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫

― Advertisement ―

রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-

-মো.কামাল উদ্দিনঃ চট্টগ্রাম মহানগর পুলিশের মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে সাহস, মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আজাদ ২০২৬ সালের পুলিশ সপ্তাহে রাষ্ট্রীয়...

**বাহাউদ্দীন: এখন যারা আন্দোলন করছেন, তারা শুধু স্ট্যান্ডবাজি করছেন**

Homeআন্তর্জাতিক**বাহাউদ্দীন: এখন যারা আন্দোলন করছেন, তারা শুধু স্ট্যান্ডবাজি করছেন**

বর্তমান শিক্ষক আন্দোলনকে ‘স্ট্যান্ডবাজি’ হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক এ.এম.এম. বাহাউদ্দীন। তিনি বলেন, “আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তিনি ক্ষমতায় এলে শিক্ষকরা ২ হাজার নয়, চাইলে ৫ হাজার টাকাও পাবেন।” শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর মহাখালীর গাউসূল আজম কমপ্লেক্সে ‘মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষিকাদের করণীয়’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। বাহাউদ্দীন বলেন, “আমরা ২০১৭ সালে সোহরাওয়ার্দী উদ্যানে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন শুরু করেছিলাম। সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।” তিনি অভিযোগ করেন, “শিক্ষকদের যৌক্তিক দাবিকে পুঁজি করে এখন যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা মূলত প্রচারের জন্য আন্দোলন করছেন। আমরা কোনো শতাংশের ভিত্তিতে বাড়তি বেতন চাই না—আমরা চাই জাতীয়করণের মাধ্যমে শতভাগ সুযোগ-সুবিধা।” তিনি আরও বলেন, “দাঙ্গাবাজি নয়, আলাপ-আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব।” সরকারের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বাহাউদ্দীন জানান, “এখন বেতন-ভাতা বাড়ানো সম্ভব নয়, তবে ভবিষ্যৎ সরকার ক্ষমতায় এলে শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের অঙ্গীকার বাস্তবায়িত হবে বলে আমি বিশ্বাস করি।” সাম্প্রতিক এইচএসসি ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, “শিক্ষায় এখন বিপর্যয় চলছে। এমন সময়ে ক্লাস বন্ধ রেখে আন্দোলন শিক্ষার্থীদের ক্ষতির কারণ হচ্ছে। নির্বাচন ঘনিয়ে এসেছে, তাই এই সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা অযৌক্তিক।” নারী শিক্ষকদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “দক্ষিণ কোরিয়া ও চীনের উন্নয়নে নারী শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাংলাদেশের উন্নয়নেও তাদের অংশগ্রহণ অপরিহার্য। তাই নারী শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে এবং বিদেশে প্রশিক্ষণের সুযোগ দিতে হবে।” অনুষ্ঠানে জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী বলেন, “আমরা সবসময় জাতীয়করণের দাবিতে আন্দোলন করছি, তবে আলোচনার মাধ্যমেই এর সমাধান সম্ভব।” সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব রুহী রহমান এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক দিলরুবা খান।