শিরোনাম
উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দামমিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরাভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিনবিশ্ববাজারে কমেছে তেলের দামগুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতার

― Advertisement ―

উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম

ইলিশের উৎপাদন বাড়িয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে মাছটির দাম নিয়ে আসার উদ্যোগ নিয়েছে মৎস্য গবেষকরা। চাঁদপুরের পদ্মা-মেঘনায় নদীর জলাশয়ের সর্বোচ্চ ব্যবহার, ইলিশের প্রজনন ও...

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের সঙ্গে ১০টি চুক্তি বাতিল হয়েছে এমন তথ্য সঠিক নয়। তিনি জানান, সরকারের আমলে শুধুমাত্র একটি চুক্তিই বাতিল হয়েছে।

Homeজাতীয়পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের সঙ্গে...

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘যে তালিকাটি সম্প্রতি প্রচার করা হয়েছে, সম্ভবত একজন উপদেষ্টা তা শেয়ার করেছেন। তবে তালিকাটি সঠিক নয়, অধিকাংশ চুক্তিই বাস্তবে নেই। বাতিল হওয়া একমাত্র চুক্তি হলো ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসইর সঙ্গে ট্যাগবোট সরবরাহ সংক্রান্ত চুক্তি।’ তিনি আরও জানান, ভারতের সঙ্গে অন্যান্য চুক্তি পর্যালোচনার প্রক্রিয়া চলমান রয়েছে। এর আগে সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পোস্টে দাবি করেছিলেন, ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের সময়ে ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে। সেই পোস্টে বাতিল ও বিবেচনাধীন চুক্তি/প্রকল্পের তালিকায় ছিল—ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ, অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ, আশুগঞ্জ-আগরতলা করিডর, ফেনী নদীর পানি ব্যবস্থাপনা, বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন, ফারাক্কাবাদ প্রকল্পে আর্থিক সহযোগিতা, সিলেট-শিলচর সংযোগ, পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা আইইজেড) এবং জিআরএসইর সঙ্গে ট্যাগবোট চুক্তি।