শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

আগামী ৫ দিন তাপমাত্রা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

Homeজাতীয়আগামী ৫ দিন তাপমাত্রা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

মৌলভীবাজারে শীতের তীব্রতা ক্রমশ বাড়তে শুরু করছে। শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নামতে শুরু করেছে ইতোমধ্যেই। রোববার (০৭ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, শীতের স্বাভাবিক নিয়মেই এখন প্রতিদিন তাপমাত্রা কমতে থাকবে; সেইসঙ্গে বাড়বে শীতের প্রকোপ। এখনো মৃদু শৈত্যপ্রবাহ বলা যাবে না। কারণ ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে তখন শৈত্যপ্রবাহ বলা যায়। তবে এ অঞ্চলে পাঁচ দিন পরে শীতের বাড়ার আশঙ্কা রয়েছে। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, রোববার (০৭ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত দুদিন ধরে একই তাপমাত্রা বিরাজ করছে। সেইসঙ্গে ভোরে বাতাসের আর্দ্রতা থাকছে ৯৯ শতাংশ। তবে সকাল ৯টায় এ আর্দ্রতা ৭৮ শতাংশে এসে দাঁড়াচ্ছে। তা ছাড়া গত কয়েকদিন ধরে দুপুরের তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। তিনি আরও বলেন, আমাদের কাছে যে তথ্য আছে, তাতে আগামী ৫ দিন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রিতে ওঠানামা করতে পারে। এরপর তাপমাত্রা আরও নিচে নামার সম্ভাবনা রয়েছে। যেহেতু ডিসেম্বর মাস তাই শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনাই বেশি থাকবে।