শিরোনাম
রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫

― Advertisement ―

রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-

-মো.কামাল উদ্দিনঃ চট্টগ্রাম মহানগর পুলিশের মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে সাহস, মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আজাদ ২০২৬ সালের পুলিশ সপ্তাহে রাষ্ট্রীয়...

উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬

Homeআন্তর্জাতিকউগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬

উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এ সময় আরও অনেকে আহত হয়েছেন। বেশ কয়েকটি গাড়ি একসঙ্গে দুর্ঘটনায় পড়ায় এ হতাহতের ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উগান্ডার ক্যাম্পালা-গুলু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। এতে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১২টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। একটি বাস অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরও দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং একাধিক যানবাহন উল্টে যায়। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৬৩ জন বলে জানানো হলেও, পরে তা সংশোধন করে ৪৬ জনে নামিয়ে আনা হয়। পুলিশ জানায়, শুরুতে যাদের মৃত বলা হয়েছিল, তাদের মধ্যে অনেকেই অচেতন অবস্থায় ছিলেন এবং পরে চিকিৎসা দেওয়া হয়েছে। বিবিসি জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় শহর কিরিয়ানডঙ্গোর বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে উগান্ডা পুলিশ। আঞ্চলিক পুলিশ মুখপাত্র জুলিয়াস হাকিজা বিবিসিকে জানিয়েছেন, একটি বাস ওভারটেক করার সময় আরেকটি বাসের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। এতে ৪টি যানবাহন দুর্ঘটনার শিকার হয়। দেশটির প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে প্রায় এক লাখ ৭৪ হাজার টাকা এবং আহতদের ৩৫ হাজার টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, ক্যাম্পালা থেকে গুলু পর্যন্ত এই মহাসড়কটি উগান্ডার অন্যতম ব্যস্ততম সড়ক। পুলিশ জানিয়েছে, বেপরোয়া ও বিপজ্জনক ওভারটেকিংই এই ধরনের দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ।