শিরোনাম
➤চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন➤উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম➤মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরা➤ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন➤বিশ্ববাজারে কমেছে তেলের দাম➤গুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস➤“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””➤ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ➤রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-➤জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

― Advertisement ―

চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন

মো. কামাল উদ্দিন:চট্টগ্রামকে ভালোবাসি বললেই চট্টগ্রামের জন্য কাজ করা হয় না। চট্টগ্রামের জন্য কাজ করতে হলে অনেক সময় জনপ্রিয়তার পথ ছেড়ে কঠিন সিদ্ধান্তের পথে...

ওসমান হাদিকে গুলি করার বাইকচালকের ২ ঘনিষ্ঠ সহযোগী আটক

Homeজাতীয়ওসমান হাদিকে গুলি করার বাইকচালকের ২ ঘনিষ্ঠ সহযোগী আটক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত বাইকের চালক আলমগীরের দুই ঘনিষ্ঠ সহযোগীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আটকরা হলেন মো. মিলন ও হাবিবুর রহমান হাবিব। ডিএমপির একাধিক সূত্র রবিবার (১৪ ডিসেম্বর) ভোরে জানান, তাদের রাজধানীর হেমায়েতপুরের জাদুর চর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র মতে, এই দুই ব্যক্তি বাইকচালক আলমগীরের খুবই ঘনিষ্ঠ সহযোগী। ঘটনার দিন আলমগীর ও এই দুইজন একত্রে শতাধিকবার ফোনে যোগাযোগ করেছিলেন। বিস্তারিতভাবে দেখা গেছে, আলমগীরের ফোন থেকে মিলনের সঙ্গে ৭৪ বার, এবং হাবিবের ফোন থেকে আলমীর সঙ্গে ৫২ বার যোগাযোগ হয়েছে। এদিকে হাদির ওপর গুলি চালানো মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে এবং তার মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করা হয়েছে। র‍্যাব-২ জানায়, সন্দেহভাজন হান্নানকে পল্টন থানায় ৫৪ ধারায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-২-এর অধিনায়ক মো. খালিদুল হক হাওলাদার জানান, মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫ ভিডিও ফুটেজ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয়। বিআরটিএ থেকে যাচাই করে মালিকানা নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন; একবার বলেন বাইকটি বিক্রি করে দিয়েছেন, আবার দাবি করেন এটি গ্যারেজে ছিল। তবে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। র‍্যাব জানিয়েছে, হান্নান প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের পূর্বপরিচিত। যদিও হান্নান বলেন, ফয়সালকে চেনেন কিন্তু দীর্ঘ সময় ধরে কোনো যোগাযোগ নেই। তবে র‍্যাবের মতে, ফয়সাল তার ঘনিষ্ঠ পরিচিত এবং হান্নানের বিস্তারিত জিজ্ঞাসাবাদে হাদিকে গুলির ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এজন্য তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোডে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা হাদিকে গুলি করে। তিনি বর্তমানে বেসরকারি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।