শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

ক্ষমতায় গেলে চাঁদাবাজদের জন্য কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে: জামায়াত আমির

Homeআন্তর্জাতিকক্ষমতায় গেলে চাঁদাবাজদের জন্য কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজদের পুনর্বাসনের পথে না গিয়ে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যাতে তারা অপরাধমূলক কর্মকাণ্ড ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এ কথা বলেন। জামায়াত মনোনীত ও ১১ দল সমর্থিত মেহেরপুর-১ আসনের প্রার্থী তাজ উদ্দিন খান এবং মেহেরপুর-২ আসনের প্রার্থী নাজমুল হুদার পক্ষে এ জনসভার আয়োজন করা হয়। ডা. শফিকুর রহমান বলেন, ছোট জেলা হওয়া সত্ত্বেও মেহেরপুরেও চাঁদাবাজির বিস্তার ঘটেছে। জনগণের রায়ে সরকার গঠনের সুযোগ পেলে এসব মানুষকে অপরাধ থেকে সরিয়ে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে কর্মসংস্থানের মাধ্যমে মূলধারায় ফেরানো হবে। নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ভোটের মাধ্যমেই জনগণের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তিনি ভোটারদের ভোটকেন্দ্র সুরক্ষিত রাখার আহ্বান জানিয়ে ভোটাধিকার রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন। গত পাঁচ দশকের শাসনব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, এই সময়ে দেশে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি, যার ফলে তরুণ সমাজ মাদক ও অপরাধে জড়িয়ে পড়ছে। দায়িত্ব পেলে তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে একটি ইনসাফভিত্তিক ও গর্ব করার মতো রাষ্ট্র গড়ে তোলার আশ্বাস দেন তিনি। চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী নিজে দুর্নীতিতে জড়াবে না এবং কোনো ধরনের দুর্নীতিকেও প্রশ্রয় দেবে না। জনগণ ইতোমধ্যে তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি। বেকার ভাতা প্রসঙ্গে তিনি বলেন, ভাতা দিয়ে বেকারত্ব কমানো সম্ভব নয়; বরং টেকসই সমাধান হলো কর্মসংস্থান সৃষ্টি। তাই ক্ষমতায় গেলে ভাতার পরিবর্তে কাজের সুযোগ তৈরি করা হবে। জনসভা শেষে জামায়াত আমির মেহেরপুর জেলার দুই আসনের প্রার্থীদের হাতে দলীয় নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবার সহযোগিতা কামনা করেন।