শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

তেলাপিয়া মাছ খেলে কি সত্যিই বিপদ

Homeবিনোদনতেলাপিয়া মাছ খেলে কি সত্যিই বিপদ

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক নারী মাছ খাওয়ার পর মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। শুধু তাই নয়, তার হাত-পাও কেটে ফেলতে হয়েছে! খবর অনুযায়ী, তিনি তেলাপিয়া মাছ ঠিকভাবে রান্না না করে খেয়েছিলেন। এরপর থেকেই সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে—তাহলে কি তেলাপিয়া মাছ আসলেই বিষাক্ত? বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি এতটা সরল নয়। চলুন জেনে নেওয়া যাক, আসল ঘটনা কী। তেলাপিয়া নয়, আসল বিপদের নাম ভাইব্রিও ভালনিফিকাস ত্বক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. এম. আর. করিম রেজা জানিয়েছেন, মাছ নয়, সমস্যার আসল উৎস এক ধরনের ব্যাকটেরিয়া—ভাইব্রিও ভালনিফিকাস (Vibrio vulnificus)। এটি সাধারণত সি-ফুড বা সামুদ্রিক মাছের মাধ্যমে শরীরে প্রবেশ করে। এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হলে সাধারণ খাদ্যে বিষক্রিয়ার চেয়েও ভয়াবহ সমস্যা হতে পারে। সঙ্গীর কথা বলা বন্ধ করে দেওয়া শুধু অভিমান নয়, হতে পারে মানসিক নির্যাতন কীভাবে ছড়ায় এই ব্যাকটেরিয়া? – কাঁচা বা আধা সিদ্ধ মাছ বা সি-ফুড খাওয়ার মাধ্যমে – পানিতে থাকা অবস্থায় ত্বকের কাটা বা ক্ষত দিয়ে শরীরে ঢুকে – শেলফিশ ও ওয়েস্টার থেকেও এই ব্যাকটেরিয়ার সংক্রমণ বেশি হয় গবেষণা বলছে, যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ৮০ হাজার মানুষ এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হন। লক্ষণ কী হতে পারে? এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হলে দেখা দিতে পারে: – বমি, ডায়রিয়া, পেটব্যথা, জ্বর – ত্বকে ব্যথা, লালচে ভাব, ফুলে যাওয়া বা কালো হয়ে যাওয়া – গুরুতর হলে রক্তে ছড়িয়ে সেপটিক শক এবং মৃত্যু পর্যন্ত হতে পারে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন লিভারের সমস্যা আছে বা বয়স বেশি, তাদের ঝুঁকি অনেক বেশি। কীভাবে বাঁচবেন এই ঝুঁকি থেকে? বিশেষজ্ঞদের পরামর্শ – সবসময় মাছ ও সি-ফুড ভালোভাবে রান্না করে খান – কাঁচা বা আধা সিদ্ধ কিছু খাওয়ার ঝুঁকি নেবেন না – শরীরে কাটা বা ক্ষত থাকলে পানিতে নামা এড়িয়ে চলুন – মাছ খাওয়ার পর যদি কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দেয়, তাৎক্ষণিক চিকিৎসকের কাছে যান তাহলে কি তেলাপিয়া মাছই বিপজ্জনক? না, তেলাপিয়া মাছ স্বাভাবিকভাবে বিষাক্ত নয়। সমস্যা হয় যখন সেটা ভালোভাবে রান্না না করে খাওয়া হয় বা পানির মাধ্যমে ব্যাকটেরিয়া শরীরে ঢোকে। তেলাপিয়া হোক বা অন্য যে কোনো মাছ—পরিচ্ছন্নতা এবং সঠিকভাবে রান্না করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজনের ভয়াবহ অভিজ্ঞতা থেকে গুজব ছড়ানো সহজ, কিন্তু সত্যিটা জানা আরও জরুরি। মাছ আমাদের স্বাস্থ্যকর প্রোটিনের উৎস—তবে রান্নার নিয়ম না মানলে সেটা বিপদের কারণও হতে পারে। তাই মাছ খেতে ভয় নয়; বরং সচেতন হওয়া সবচেয়ে জরুরি।