শিরোনাম
➤হাটহাজারীতে বিদেশি পিস্তল ও ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার ১➤জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাজারে বাড়ছে পণ্যের দাম, দুশ্চিন্তায় মানুষ➤চট্টগ্রাম রেঞ্জে আবদুল কুদ্দুস চৌধুরী অপরাধের অন্ধকারে আলোর সন্ধান, মাঠে নেমেই কঠোরতার বার্তা➤রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন➤বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ জাতীয়করণ এখন সময়ের দাবি ৫৬ বছরের ঐতিহ্য, হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ এবং বোয়ালখালীবাসীর প্রত্যাশা➤কোতোয়ালী পুলিশের অভিযানে চুরি-ছিনতাইসহ একাধিক মামলার আসামি হেলালসহ গ্রেপ্তার ৩➤চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন➤উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম➤মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরা➤ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন

― Advertisement ―

হাটহাজারীতে বিদেশি পিস্তল ও ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ওয়ান শুটারগান, ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ মো. নাছির উদ্দীন (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।...

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, জনজীবন স্তব্ধ

Homeআন্তর্জাতিকপঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, জনজীবন স্তব্ধ

হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটবর্তী হওয়ায় পঞ্চগড়ে উত্তর হিমালয় থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসের প্রভাবে শীত প্রবলভাবে চলছেই। একদিনের ব্যবধানে জেলায় তাপমাত্রা কমে গেছে ১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা জনজীবনে স্থবিরতার সৃষ্টি করেছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে এটি বিবেচিত হচ্ছে। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ। জেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, কয়েক দিন ধরে হিমালয়ের শীতল বাতাসের প্রভাবে পঞ্চগড় ও আশেপাশের জেলাগুলোতে কনকনে ঠান্ডা চলছে। তীব্র শীতের কারণে গ্রামগঞ্জের মানুষ গরম কাপড় পরে দিন কাটাচ্ছেন। প্রায় প্রতিটি ঘরে লেপ ও কম্বল বের করা হয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষরা হঠাৎ বেড়ে যাওয়া শীতের তীব্রতায় কষ্টে দিন পার করছেন। দিনে রোদ থাকলেও তাপমাত্রার তীব্রতা কমছে না। যদিও সরকারিভাবে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ হচ্ছে, তা এখনও চাহিদার তুলনায় খুবই কম। শীত বাড়ার কারণে হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীদের ভিড় বাড়ছে। রোগীদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। গুরুতর অসুস্থদের ভর্তি করানো হচ্ছে হাসপাতালে। পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানিয়েছেন, “তেঁতুলিয়া উপজেলা হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে আসা হিমেল হাওয়ার প্রভাবে তাপমাত্রা অনেক কম অনুভূত হচ্ছে। শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিনে তাপমাত্রা আরও কমতে পারে।”