
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সব থানায় ওসিদের পদে রদবদল কার্যক্রম শেষ হয়েছে, যেখানে প্রথমবারের মতো লটারি পদ্ধতিতে এই বদল সম্পন্ন করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সদরঘাট থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিমকে বন্দর থানায় পদায়ন করা হয়েছে। বন্দর থানায় আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেনকে নিয়োগ করা হয়েছে। এছাড়া ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদকে চকবাজার থানায়, পাহাড়তলী থানার ওসি জামিল হোসেন জিয়াকে ডবলমুরিং থানায় বদলি করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি আবদুল করিমকে পাঁচলাইশ থানায়, বাকলিয়া থানার ওসি আফতাব উদ্দিনকে কোতোয়ালি থানায় এবং পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মানকে বাকলিয়া থানায় পদায়ন করা হয়েছে। বায়েজিদ বোস্তামি থানার ওসি জসিম উদ্দিনকে চান্দগাঁও থানায় এবং চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবিরকে বায়েজিদ বোস্তামি থানায় বদলি করা হয়েছে। খুলশী থানার ওসি শাহিনুর আলমকে কর্ণফুলি থানায় এবং কর্ণফুলি থানার ওসি জাহেদুল ইসলামকে খুলশী থানায় পাঠানো হয়েছে। বন্দর থানার ওসি মোস্তফা আহমেদকে পতেঙ্গা থানায়, সদরঘাট থানার ওসি আব্দুর রহিমকে বন্দর থানায়, পতেঙ্গা থানার ওসি কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিনকে হালিশহর থানায় এবং ইপিজেড থানার ওসি কামরুজ্জামানকে আকবর শাহ থানায় দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া চকবাজার থানার ওসি শফীকুল ইসলামকে সিটিএসবিতে পদায়ন করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) জানিয়েছে, জনস্বার্থে এই রদবদল করা হয়েছে।


