
পরিবার সঞ্চয়পত্র হলো বাংলাদেশ সরকারের নিরাপদ বিনিয়োগ মাধ্যম, যেখানে পাঁচ বছর মেয়াদে সর্বোচ্চ ১১.৯৩% মুনাফা পাওয়া যায়। এটি মাসিক আয়ের সুবিধা ও ঝুঁকি কম থাকায় অনেকের কাছে প্রিয়। কোথায় কেনা যাবে: জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও বাংলাদেশ ব্যাংকের শাখা ডাকঘর বাণিজ্যিক ব্যাংক বিনিয়োগ পরিমাণ: ১০ হাজার থেকে ১০ লাখ টাকা, মেয়াদ: ৫ বছর। মুনাফার হার: ৭ লাখ ৫০ হাজার টাকার মধ্যে: ৯.৮১%–১১.৯৩% ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি: ৯.৭২%–১১.৮০% কর: ৫ লাখ টাকার মধ্যে: ৫% ৫ লাখ টাকার বেশি: ১০% কারা কিনতে পারবেন: ১৮ বছরের বেশি নারী শারীরিক প্রতিবন্ধী (পুরুষ ও নারী) ৬৫ বছরের বেশি বাংলাদেশি সর্বোচ্চ বিনিয়োগ: একক নামে ৪৫ লাখ টাকা, যৌথ নামে নয়। অন্যান্য সুবিধা: মাসিক মুনাফা তোলা, নমিনি যোগ/পরিবর্তন, মালিকের মৃত্যুর পর নমিনি টাকা তুলতে পারেন বা মুনাফা নিতে পারেন।


