শিরোনাম
➤চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন➤উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম➤মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরা➤ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন➤বিশ্ববাজারে কমেছে তেলের দাম➤গুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস➤“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””➤ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ➤রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-➤জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

― Advertisement ―

চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন

মো. কামাল উদ্দিন:চট্টগ্রামকে ভালোবাসি বললেই চট্টগ্রামের জন্য কাজ করা হয় না। চট্টগ্রামের জন্য কাজ করতে হলে অনেক সময় জনপ্রিয়তার পথ ছেড়ে কঠিন সিদ্ধান্তের পথে...

পাসপোর্ট সূচকে এগোল বাংলাদেশ

Homeজাতীয়পাসপোর্ট সূচকে এগোল বাংলাদেশ

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে উন্নতি করেছে বাংলাদেশ। সর্বশেষ সূচকে পাঁচ ধাপ এগিয়ে দেশের অবস্থান এখন ৯৫তম। বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৩৭টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাচ্ছেন। এর আগে, ২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।হেনলি পাসপোর্ট সূচকের সর্বশেষ তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। দেশটির স্কোর ১৯২, অর্থাৎ সিঙ্গাপুরের নাগরিকরা ১৯২টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল প্রবেশাধিকার পান। দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এই দুই দেশের স্কোর ১৮৮।সূচকের নিয়ম অনুযায়ী, একই স্কোর পাওয়া একাধিক দেশকে একই অবস্থানে রাখা হয়। সে অনুযায়ী ১৮৬ স্কোর নিয়ে ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে। ১৮৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে আছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে। পঞ্চম স্থানে রয়েছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তাদের স্কোর ১৮৪।ষষ্ঠ অবস্থানে রয়েছে ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, মাল্টা, পোল্যান্ড এবং নিউজিল্যান্ড। এসব দেশের স্কোর ১৮৩। সপ্তম স্থানে আছে অস্ট্রেলিয়া, লাটভিয়া, লিচেনস্টাইন ও যুক্তরাজ্য—স্কোর ১৮২। অষ্টম স্থানে রয়েছে কানাডা, আইসল্যান্ড ও লিথুয়ানিয়া, যাদের স্কোর ১৮১। শীর্ষ দশের মধ্যে নবম স্থানে রয়েছে মালয়েশিয়া (স্কোর ১৮০)। তালিকায় দশম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, যার স্কোর ১৭৯। উল্লেখ্য, লন্ডনভিত্তিক নাগরিকত্ব ও আবাসন পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএ (IATA)-এর তথ্যের ভিত্তিতে প্রতিবছর এই পাসপোর্ট সূচক প্রকাশ করে।