শিরোনাম
রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫

― Advertisement ―

রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-

-মো.কামাল উদ্দিনঃ চট্টগ্রাম মহানগর পুলিশের মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে সাহস, মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আজাদ ২০২৬ সালের পুলিশ সপ্তাহে রাষ্ট্রীয়...

**বাড়তি দামে মিলছে শীতের সবজি**

Homeঅর্থনীতি**বাড়তি দামে মিলছে শীতের সবজি**

রাজধানীর বাজারে ধীরে ধীরে উঠতে শুরু করেছে শীতকালীন আগাম শাকসবজি। শীতের সবজির দাম তুলনামূলকভাবে বেশি থাকলেও এর প্রভাবে অন্যান্য সবজির দাম কিছুটা কমার লক্ষণ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, শীত আসার সঙ্গে সঙ্গে, দুই-তিন সপ্তাহের মধ্যে দাম আরও কমতে পারে। শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর নিউমার্কেট, হাতিরপুল, কলমিলতা ও মিরপুরের বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজি প্রতি কেজিতে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কিছু সবজির দাম এই সীমার চেয়ে বেশি। বিক্রেতারা জানান, গত দুই মাস ধরে সবজির দাম সাধারণের চেয়ে বেশি থাকছে। শীতের সবজির সরবরাহ শুরু হলে দাম স্বাভাবিক স্তরে নামবে। আজকের বাজারে মূল দাম বেশি থাকা সবজির মধ্যে রয়েছে কাঁচামরিচ (প্রতি কেজি ১৬০ টাকা), টমেটো (প্রতি কেজি ১২০ টাকা), গাজর ও শিম (প্রতি কেজি ১০০ টাকা)। করলা, বরবটি ও গোল বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। ঢ্যাঁড়শ ও ঝিঙের দাম প্রতি কেজি ৬০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ধন্দুল ৫০ টাকা এবং লাউ প্রতি পিস ৫০ টাকা। পেঁয়াজের কেজি ৭৫ থেকে ৮০ টাকার মধ্যে। পটোল প্রতি কেজি ৬০ টাকা, ছোট ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা। মিষ্টি কুমড়ার, কচু ও পেঁপের দাম যথাক্রমে প্রতি কেজি ৫০, ৫০ ও ৩০ টাকা। কাঁচা কলা হালি প্রতি ৩০ টাকা, আলু প্রতি কেজি ২০ টাকা। ডিমের দামও কিছুটা কমেছে; প্রতি ডজন লাল ডিম ১৩০ টাকা, সাদা ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ইলিশ মাছের বাজারে এখন নেই, তবে চাষের রুই ও কাতলার দাম স্থিতিশীল থাকলেও টেংরা ও পাবদা অন্যান্য মাছ বাড়তি দামে বিক্রি হচ্ছে। মুরগির বাজার আগের মতোই রয়েছে। ব্রয়লার মুরগির কেজি ১৭০ টাকা, সোনালি মুরগি ২৮০-৩০০ টাকা। লাল লেয়ার কেজি প্রতি ৩২০ টাকা এবং দেশি মুরগি ৫৫০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে। গরু ও খাসির মাংসের দামও অপরিবর্তিত; গরুর মাংস কেজি প্রতি ৭৬০-৮০০ টাকা, খাসির মাংস ১,২০০ টাকা, ছাগলের মাংস ১,১০০ টাকা। বাজারে আসা ক্রেতারা বলছেন, সব কিছুর দাম একসঙ্গে বেশি হওয়ায় মাসের খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে। তবে বিক্রেতারা আশা করছেন, আগামী সপ্তাহ থেকে সবজিসহ কিছু পণ্যের দাম কমতে শুরু করবে।