শিরোনাম
রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫

― Advertisement ―

রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-

-মো.কামাল উদ্দিনঃ চট্টগ্রাম মহানগর পুলিশের মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে সাহস, মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আজাদ ২০২৬ সালের পুলিশ সপ্তাহে রাষ্ট্রীয়...

**যুবদল নেতা নয়নকে ‘চাঁদাবাজ’ বলায় নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা**

Homeরাজনীতি**যুবদল নেতা নয়নকে ‘চাঁদাবাজ’ বলায় নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা**

ঢাকার আদালতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা করা হয়েছে বিএনপির যুব সংগঠন চট্টগ্রাম মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নাম অবমাননাকরভাবে উল্লেখ করার অভিযোগে। দুই দিন আগে রাজধানীর বিএমএ মিলনায়তনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের এক গোলটেবিল বৈঠকে নাসীরুদ্দীন পাটওয়ারী দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে যুবদল নেতা কাজী মুকিতুজ্জামান মামলাটি দায়ের করেন। বাদীর আইনজীবী মাহাদী হাসান জুয়েল জানান, আদালত অভিযোগ গ্রহণ করে গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার আরজিতে বলা হয়েছে, বৈঠকে নাসীরুদ্দীন পাটওয়ারী রবিউল ইসলাম নয়নের নাম উল্লেখ করে তাকে চাঁদাবাজি ও দুর্নীতিতে অভিযুক্ত করেছিলেন। পাটওয়ারীর বক্তব্যে বলা হয়, ‘ঢাকা মহানগরের একজন নেতা নয়ন একা যে পরিমাণ চাঁদাবাজি ও দুর্নীতি করেছে, তা দিয়ে বাংলাদেশে গণভোট করা সম্ভব।’ আরজিতে আরও উল্লেখ করা হয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারীর এই ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ বক্তব্য বিভিন্ন টেলিভিশন চ্যানেল, অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হওয়ায় রবিউল ইসলাম নয়নের সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। মামলার বাদী কাজী মুকিতুজ্জামান বলেন, যুবদল নেতা নয়নের প্রতি কুৎসা রটনার ফলে বিএনপি ও যুবদলেরও সুনাম ক্ষুণ্ণ হয়েছে।