শিরোনাম
➤চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন➤উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম➤মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরা➤ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন➤বিশ্ববাজারে কমেছে তেলের দাম➤গুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস➤“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””➤ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ➤রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-➤জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

― Advertisement ―

চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন

মো. কামাল উদ্দিন:চট্টগ্রামকে ভালোবাসি বললেই চট্টগ্রামের জন্য কাজ করা হয় না। চট্টগ্রামের জন্য কাজ করতে হলে অনেক সময় জনপ্রিয়তার পথ ছেড়ে কঠিন সিদ্ধান্তের পথে...

তরুণ সমাজসেবক লায়ন মোঃ জাহাঙ্গীর আলম আবারো জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত

Homeচট্টগ্রামতরুণ সমাজসেবক লায়ন মোঃ জাহাঙ্গীর আলম আবারো জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ'র...

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
তরুণ সমাজসেবক ও মানবিক সংগঠক লায়ন মোঃ জাহাঙ্গীর আলম দেশের অন্যতম ব্যবসায়ী ও মানবিক সংগঠন জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। পহেলা মে (শুক্রবার) ঢাকার কচিকাঁচার মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত কাউন্সিলে উপস্থিত সকল কাউন্সিলরদের সর্বসম্মত সিদ্ধান্ত ও বিপুল সমর্থনের ভিত্তিতে তাকে আগামী মেয়াদের জন্য পুনরায় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়। পুনরায় সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় লায়ন মোঃ জাহাঙ্গীর আলম বলেন, জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ একটি বৃহৎ ব্যবসায়ী ও মানবিক সংগঠন। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে আমি অত্যন্ত নিষ্ঠার সাথে এই সংগঠনের সাথে যুক্ত আছি। দীর্ঘ এই পথচলায় ব্যবসায়ী সমাজ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার যে ধারাবাহিক সুযোগ কাউন্সিলররা আমাকে পুনরায় দিয়েছেন, তার জন্য আমি সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি বিশেষভাবে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শিহাব রিফাত আলমের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনার অনন্য মেধা, প্রজ্ঞা এবং দূরদর্শী নেতৃত্বে এই সংগঠন আজ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। ব্যবসায়ী ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে অতীতের মতো ভবিষ্যতেও যেন আমরা আরো জোরালো ভূমিকা রাখতে পারি, সে জন্য আমি সকলের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও দোয়া কামনা করছি।