শিরোনাম
ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তারযাত্রাবাড়ীতে ২১৫ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারশেখ হাসিনার পতন, দেশত্যাগ, এবং ভবিষ্যতের রাজনীতিঃএক বছর আগে যে আলো দেখেছিলাম হাসিব আজিজ—চট্টগ্রামের কমিশনার থেকে অতিরিক্ত আইজিপি, এপিবিএন প্রধানসমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণএপিবিএনকে আরও বিস্তৃত ক্ষমতা দিতে নতুন আইন হচ্ছেবিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সময় একজন গ্রেপ্তারআধুনিক চিকিৎসাসেবায় নতুন আস্থার ঠিকানা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালতখন এস আলমের নাম নেওয়াই ছিল অপরাধ—আজ ফেসবুকের স্মৃতিতে ফিরে এলো আমার সেই সাহসী লেখা এস আলম গ্রুপকে বাঁচানোর সেই আর্তনাদ, চট্টগ্রামের শিল্প-অর্থনীতি ও আমার বিবেকের দায়-মরুর বুকে ভ্রমণের গল্প, শব্দে শব্দে জীবনের মুগ্ধতা

― Advertisement ―

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে...

বাংলাদেশ সফরের জন্য চমক রেখে শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

Homeরাজনীতিবাংলাদেশ সফরের জন্য চমক রেখে শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

বাংলাদেশ সফরের জন্য চমক রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন শাই হোপ। ১৮ অক্টোবর শুরু হবে দুই দলের মধ্যকার এই সিরিজ। ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্যাটার আকিম অগাস্ট। দলে ফিরেছন ভারতের বিপক্ষে আহমেদাবাদে টেস্টে অভিষিক্ত স্পিনার খারি পিয়েরেও। টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে নেপাল সিরিজে অভিষিক্ত বাঁহাতি পেসার র‍্যামন সিমন্ডস ও ব্যাটার আমির জাঙ্গুকে। কবজির চোট এখনো পুরোপুরি না সারায় ওয়ানডে দলে জায়গা হয়নি অভিজ্ঞ এভিন লুইসের। তার পরিবর্তেই সুযোগ পেয়েছেন অগাস্ট। গত বছর ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলা অলিক আথানেজেও ফিরেছেন দলে। ভারতের বিপক্ষে চোটের কারণে টেস্ট খেলতে না পারা শামার জোসেফ রয়েছেন দুই ফরম্যাটের দলেই। এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি বলেন, ‘এই দল মাঠে নামবে জয়ের মানসিকতা ধরে রাখতে এবং দলীয় ঐক্য আরও দৃঢ় করতে। দীর্ঘ মেয়াদে সাফল্যের জন্য এই দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশ সফর আমাদের জন্য আরেকটি সুযোগ।’ ১৮ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাকি দুটি ম্যাচ হবে যথাক্রমে ২১ ও ২৩ অক্টোবর। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকায়। চট্টগ্রামে তিন টি-টোয়েন্টির প্রথমটি হবে ২৭ অক্টোবর। বাকি দুই ম্যাচ ২৯ ও ৩১ অক্টোবর। ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড। ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড ও র‍্যামন সিমন্ডস।